নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের দাবিতে এক কলেজছাত্রী আওয়ামী লীগ নেতা লাল মিয়ার বাড়িতে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই) সকালে উপজেলার বাশতৈল ইউনিয়নের বাশতৈল উত্তরপাড়াতে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্থানীয় উৎসুক জনতা ওই নেতার বাড়িতে ভিড় করছে বলে জানা গেছে। লাল মিয়া বাঁশতৈল ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি।
স্থানীয়রা কয়েকজন জানান, গত প্রায় সাত বছর ধরে ওই কলেজছাত্রীর সঙ্গে লাল মিয়ার পরকীয়া চলছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক সম্পর্কে লিপ্ত হয় বলে ওই ছাত্রী এলাকাবাসীকে জানিয়েছেন। ওই ছাত্রী সাত বছর আগে লাল মিয়ার কিন্ডার গার্টেন স্কুলে শিক্ষকতা শুরু করেন। তখন থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা লাল মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, এমনটি হওয়ার কথা ছিল না। তবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।
বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল দেওয়ান বিষয়টি লোকমুখে শুনেছেন বলে জানান। তবে কোনো পক্ষই বিষয়টি তাকে জানাননি বলে জানান।
মির্জাপুর থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুল ইসলাম বলেন, এ বিষয়টি থানায় কোনো পক্ষই অবহিত করেননি।

