```
সখীপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জন গ্রেফতার

সখীপুরে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে ৩ জন গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর স্বীকৃতি দাবি নিয়ে আসা এক তরুণীকে (২৭) গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার হতেয়া রাজাবাড়ী ইউনিয়নের বাজাইল এলাকায় এ ঘটনা ঘটে। এদিন দুপুরে ভুক্তভোগীর বাবা মফিদ উদ্দিন বাদী হয়ে সখীপুর থানায় ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। এ […]

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলদুয়ারে শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলদুয়ারে শিক্ষক গ্রেফতার

লালমনিরহাটে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার গজিয়াবাড়ী থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। র‌্যাব-১৪ এর ৩ নম্বর কম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত ব্যক্তির নাম রবিউল ইসলাম (২৫)। তিনি পঞ্চগড় সদরের রামদাস পঞ্চগ্রামের […]

ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীন (১৮) গ্রেফতার

ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীন (১৮) গ্রেফতার

টাঙ্গাইলের ঘাটাইলে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি নাসির উদ্দীনকে (১৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। সেইসঙ্গে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি দল মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ র‌্যাবের সহায়তায় সদর উপজেলার হারুয়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। প্রেস বিজ্ঞপ্তিতে টাঙ্গাইল র‌্যাবের কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, ঘাটাইলে কলেজপড়ুয়া নাবালিকা মেয়েকে আসামি নাসির উদ্দীন […]

কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

কালিহাতীতে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের কালিহাতীতে সরকারি রাস্তা অবৈধ দখল ও অনুমোদনহীন বালু উত্তোলন ঠেকাতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। এ সময় চার লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া নারান্দিয়া ইউনিয়নের লুহুরিয়া এলাকায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের […]

মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ

মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী আদালতে মামলা করেছেন। মামলাটি আমলে নিয়ে ২ সেপ্টেম্বর মির্জাপুর থানা পুলিশকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। মামলা সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার আরাফাত হোসেনের সঙ্গে একই উপজেলার ওই তরুণীর ২০২৪ সালে ফেসবুকে পরিচয় হয়। আরাফাত ফেসবুকে বিভিন্ন প্রকার হাদিস […]

ভূঞাপুরে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

ভূঞাপুরে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী এলাকার নদীর ঘাটে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। দণ্ডপ্রাপ্ত আব্দুল বারেক উপজেলার রুলীপাড়া গ্রামের মৃত সিরাজ আকন্দের ছেলে। উপজেলা […]

টাংগাইলে ভোক্তা অধিকারের অভিযান ৮৫ হাজার টাকা জরিমানা

টাংগাইলে ভোক্তা অধিকারের অভিযান ৮৫ হাজার টাকা জরিমানা

টাঙ্গাইলে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যবসায়ী, ফার্মেসি ও ক্লিনিক মালিককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়াও বিভিন্ন ব্যবসায়ীকে নানা বিষয়ে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পার্কবাজার ও সাবালিয়া এলাকায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে অভিযান পরিচালনা করা […]

সখীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

সখীপুরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার আলী আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে  সখীপুর থানার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সখীপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার করা। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে […]

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোর গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে ট্রান্সফরমারের সরঞ্জামসহ দুই চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার ভারড়া ইউনিয়নের উলাডাব গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ভারড়া ইউনিয়নের চান্দক গ্রামের রবিউল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (২১) ও চান মিয়ার ছেলে সিদ্দিক হোসেন (২১)। ট্রান্সফরমার সরঞ্জাম হচ্ছে তামা ৩৩ কেজি, স্টিলপ্লেট ৯৭ কেজি, তামার তার ২৬ কেজি। […]

মধুপুরে ডায়াগনস্টিক ও মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

মধুপুরে ডায়াগনস্টিক ও মেডিসিন দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই সকল ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানগুলোকে বিভিন্ন ক্যাটাগরিতে জরিমানা করা হয়েছে। ২০ আগস্ট(বুধবার)মধুপুর পৌরসভার জামালপুর রোডের মানবসেবা মেডিকেল হলের হোমিওপ্যাথি চিকিৎসক নিজের নামের পূর্বে ডাক্তার পদবী ব্যবহার করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে […]

```

আমাদের মধুপুর ২৪