```
টাংগাইলে হেরোইনসহ হাসিনা গ্রেফতার

টাংগাইলে হেরোইনসহ হাসিনা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পৌর শহরে ৭০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। গত রবিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শান্তিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব-১৪ এর ৩নং কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত হাসিনা (৬৩) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার […]

কালিহাতীতে নারী অপহরণ মামলায় তিন যুবক কারাগারে

কালিহাতীতে নারী অপহরণ মামলায় তিন যুবক কারাগারে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক নারীকে অপহরণ ও ছিনতাই মামলায় তিন যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। রবিবার রাতে তাদের কালিহাতী ও ঘাটাইল উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের লাল মিয়ার ছেলে আমিনুল (৩০), পালিমা গ্রামের আব্দুল আজিজের ছেলে জুবায়ের হোসেন […]

টাংগাইলে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টাংগাইলে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৯ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মো. কাউসার আহমেদ এই রায় দেন। দণ্ডিত যুবকের নাম সাব্বির (৩২)। তিনি ধনবাড়ী উপজেলার সিংগাটার গ্রামের হাতেম আলীর ছেলে। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযোগ […]

ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

ঘাটাইলে পৃথক দুটি স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় আলাদা আলাদা  দুটি স্থান থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। ৮ সেপ্টেম্বর(রোববার) সকালে উপজেলার হামিদপুর কাশতলা ভিটিবাড়ি ও বানিয়াপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে ঘাটাইল থানা পুলিশ। একজনের পরিচয় পাওয়া গেলেও  অপর ব্যক্তির পরিচয় এখানো নিশ্চিত হওয়া যায়নি। একজন কাশতালা গ্রামের ইছহাক আলীর ছেলে সাজ্জাদ হোসেন ইমন। পুলিশ […]

মির্জাপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

মির্জাপুরে হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান আটক

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাদশা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে থানার পাশ থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই ইউনিয়নের ডোকলাহাটী গ্রামের হাকিম মিয়ার ছেলে এবং মহেড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের সোহাগপাড়া এলাকায় গোড়াই হাইওয়ে থানার সামনে গত (৪ আগস্ট) বৈষম্যবিরোধী […]

টাংগাইলে আহমেদ আযম খানসহ বিএনপির ১২ জনের নামে মামলা

টাংগাইলে আহমেদ আযম খানসহ বিএনপির ১২ জনের নামে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খানসহ ১২ জনের নামে ও অজ্ঞাত আরো ২৫/৩০ জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ে করা হয়েছে। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এশিয়াটিক কোম্পানীর কর্নধার শিল্পপতি মনির আহমেদ মনা বাদি হয়ে বুধবার (৪ সেপ্টেম্বর) এই অভিযোগ দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, শিল্পপতি […]

টাংগাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে মামলা

টাংগাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলার বাদি হয়েছেন ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ এর আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মনির হোসেন। তিনি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে। টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রুত বিচার আদালতে সোমবার (২ সেপ্টেম্বর) এই মামলা দায়ের […]

টাংগাইলে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা

টাংগাইলে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত সোমবার (২ সেপ্টেম্বর) ওই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়। এর আগে টাঙ্গাইলের সন্তোষে ২০২১ সালের ১৭ আগস্ট মওলানা ভাসানীর মাজার জিয়ারত করতে এসে হামলার শিকার হয়েছিলেন ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় […]

ঘাটাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার

ঘাটাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে নিখোঁজের ১২ ঘণ্টা পর বনের ভিতর থেকে নূরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সাগরদিঘী ইউনিয়নের পাহাড়িয়াপাড়া গ্রামের আফছার আলীর ছেলে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নূরুল ইসলাম গত রোববার রাতে বাড়ি থেকে কাউকে না বলে চলে যায়। পরে সোমবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে […]

টাংগাইলে ৯০ লিটার মদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা

টাংগাইলে ৯০ লিটার মদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ৯০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী ও শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) ভোরে পৌর শহরের কান্দাপাড়া থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- টাঙ্গাইল শহরের কাগমারা এলাকার মজনু মিয়ার ছেলে সুমন আহম্মেদ (২৫) ও সদর উপজেলার রক্ষিত বেলতা গ্রামের আনোয়ারের ছেলে আলহাজ মিয়া (২৭)। তারা লোক চক্ষুর আড়ালে দীর্ঘ দিন যাবত […]

```

আমাদের মধুপুর ২৪