মালয়েশিয়া বিএনপির সভাপতির মায়ের ইন্তেকাল
মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খানের মা মোসাম্মত জাহানারা খানম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ক্যানসারে আক্রান্ত থেকে সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির […]

