ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তিন ইরানি কর্মকর্তা এ নির্দেশ সম্পর্কে জানিয়েছেন। খবর নিউইয়র্ক টাইমসের। রেভল্যুশনারি গার্ডসের দুই সদস্যসহ তিন ইরানি কর্মকর্তা বলেন, বুধবার সকালে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক জরুরি বৈঠকে খামেনি হামলার ওই নির্দেশ দেন। […]

