টাংগাইলে সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
নিজস্ব প্রতিনিধিঃ সুইজারল্যান্ডের জেনেভায় অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো. আল আমিন, মো. কামরুল ইসলাম, আকরাম হোসেন, ফাহাদুল ইসলাম […]

