ঘাটাইলে দেদারছে কেটে ফেলা হচ্ছে পাহাড়ী টিলার মাটি
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে দেদার কেটে ফেলা হচ্ছে টিলা। গত ১৫ বছরে প্রায় এক-তৃতীয়াংশ টিলা কেটে ফেলা হয়েছে। টিলার অধিকাংশ মাটি গিলে খেয়েছে ইটভাটা। টিলা কেটে নিচু জমিও ভরাট করা হচ্ছে। টিলা কাটা নিষিদ্ধ। তবে বিধিনিষেধ উপেক্ষা করেই চলছে টিলা কাটা। এসব মাটি ভারী ট্রাকে বহনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাস্তাঘাট। বছরের নভেম্বর থেকে মার্চ মাস […]

