```
স্থানীয় নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না

স্থানীয় নির্বাচনে সংসদ সদস্যরা নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না

নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচন কমিশনার মো: আলমগীর বলেছেন, স্থানীয় নির্বাচনের সময় সংসদ সদস্যরা নিজ বাড়িতে থাকতে পারবেন। যেখানে খুশি যেতে পারবেন। তবে নির্বাচনী কোনো প্রচারণায় অংশ নিতে পারবেন না। এছাড়া ভোট দেয়ার সময় কোনো প্রার্থী তার সাথে থাকতে পারবেন না; যদি থাকেন তাহলে ওই প্রার্থী এবং এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। বুধবার বিকেলে টাঙ্গাইল জেলা […]

ভূঞাপুরে সকল প্রার্থীর মনোয়ন বৈধ

ভূঞাপুরে সকল প্রার্থীর মনোয়ন বৈধ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে ভূঞাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ জন প্রার্থী মনোয়নপত্র জমা দিয়েছেন। চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে সবার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে যাচাই-বাছাই কমিটি। উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫জন ও বিএনপির একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম […]

ধনবাড়ী, মধুপুর ও গোপালপুরের নির্বাচন জমে উঠেছে

ধনবাড়ী, মধুপুর ও গোপালপুরের নির্বাচন জমে উঠেছে

নিজস্ব প্রতিনিধিঃ প্রথম ধাপে টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রকাশ্যে বিভক্তির সৃষ্টি হয়েছে। সংঘর্ষ ও মারামারির ঘটনাও ঘটেছে। তবুও উন্মুক্ত নির্বাচনের হাওয়ায় জমে উঠেছে উপজেলাগুলো। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। […]

ধনবাড়ীতে মোর্শেদা ইসলামের প্রার্থীতা প্রত্যাহার

ধনবাড়ীতে মোর্শেদা ইসলামের প্রার্থীতা প্রত্যাহার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মোর্শেদা ইসলাম। ধনবাড়ী পৌর সভার সাবেক মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলামের স্ত্রী। খন্দকার মঞ্জুরুল ইসলামও চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবেন। তারা স্বামী-স্ত্রী দুজনেই মিলেন মনোনয়পত্র দাখিল করে ছিলেন। সোমবার (২২ এপ্রিল) উপজেলা নির্বাচন কর্মকর্তা মণি শংকর এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, […]

ধনবাড়ীতে প্রার্থিতা প্রত্যাহার করেনি আব্দুর রাজ্জাক এর দুই ভাই

ধনবাড়ীতে প্রার্থিতা প্রত্যাহার করেনি আব্দুর রাজ্জাক এর দুই ভাই

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেনি আওয়ামী লীগের প্রেডিসিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপির দুই ভাই। এরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং জেলা আওয়ামী লীগের সদস্য হারুনার রশীদ হীরা। অপরজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক দুইবারের পৌর […]

কালিহাতীতে উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

কালিহাতীতে উপজেলা নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার (২১ এপ্রিল) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তাঁরা। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা […]

টাংগাইলে তৃতীয় ধাপে নির্বাচন হবে সদরসহ তিন উপজেলায়

টাংগাইলে তৃতীয় ধাপে নির্বাচন হবে সদরসহ তিন উপজেলায়

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে উপজেলা পরিষদ নির্বাচনের ব্যাপক তোরজোর এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে উপজেলাগুলোতে। তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ এপ্রিল) বিকেলে নির্বাচন কমিশনের বৈঠকে নির্বাচনের এই তফসিল চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে ইসি সচিবালয়ের সচিব জাহাংগীর আলম তফসিল ঘোষণা করেন। তৃতীয় ধাপে টাঙ্গাইল জেলার তিনটি উপজেলায় ভোটগ্রহণ […]

টাংগাইলে তিন উপজেলায় ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ

টাংগাইলে তিন উপজেলায় ৩৪ জনের মনোনয়নপত্র বৈধ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ী, মধুপুর ও গোপালপুর উপজেলায় প্রথম ধাপে নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন। মোট ৩৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। তথ্য […]

মধুপুরে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

মধুপুরে উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে মোট ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছে। মধুপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব ছরোয়ার আলম খান, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী […]

টাঙ্গাইলে জমে উঠেছে উপজেলা নির্বাচন

টাঙ্গাইলে জমে উঠেছে উপজেলা নির্বাচন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ১২টি উপজেলায় জমে উঠেছে স্থানীয় সরকার নির্বাচন। প্রার্থীদের জমজমাট প্রচারে সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। এ নির্বাচনে যেন কোনো ধরনের অনিয়ম বিশৃঙ্খলা না হয় সেজন্য নির্বাচন কমিশন (ইসি) সতর্ক অবস্থানে রয়েছে। তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও। আগামী মে মাসে চার ধাপে অনুষ্ঠিত হবে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা পরিষধ নির্বাচন। এর মধ্যে আগামী (৪ মে) […]

```

আমাদের মধুপুর ২৪