কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে অজ্ঞাত এক নারীর (২৪) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈর উত্তরপাড়ার একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, সকালে স্থানীয় এক গৃহবধূ পুকুরে হাঁস ছাড়তে গিয়ে লাশ ভাসতে দেখে লোকজনকে ডাকাডাকি করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার […]

