সখীপুরে ফিড মিলে আগুন

টাঙ্গাইলের সখীপুরে নাঈম-রূপা লেয়ার খামার, রাইস মিল অ্যান্ড ফিড মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার আন্দি গ্রামে গত শুক্রবার দুপুরে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে পোল্ট্রি মুরগি, মাছ ও গরুর খাবার, ভুট্টার বস্তা পুড়ে গেছে। এ ছাড়াও খাবার তৈরি করার বিভিন্ন ধরনের মেডিসিন আগুনে পুড়ে নষ্ট হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ওই […]