বাসাইলে নব্বেছ চাঁনের ওরশে ভক্তের ঢল
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের বাসাইলে শাহসুফী সাধক নব্বেছ চাঁন (রঃ) পাগলের দরবার শরীফের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপি ঐতিহাসিক ৩৭তম পবিত্র ওরশ মোবারক। এ উপলক্ষ্যে বাসাইল উপজেলার বার্থা গ্রামে নব্বেছ চাঁনের মাজারে হাজারো ভক্ত আশেক-আশেকানের ঢল নেমেছে। ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ওরশের মূল কার্যক্রম পরিচালিত হলেও কয়েকদিন আগে থেকেই ভক্তদের আগমনে মাজার এলাকা মুখোরিত হয়ে উঠেছে। […]

