```
নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছন দলটির নেতাকর্মীরা। শনিবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইলের আশেরপুর এলাকায় নেতাকর্মীরা সড়কে অবস্থান নেন। এতে মহাসড়কে যানবাহন আটকা পড়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। পরে দুপুর সোয়া ১টার দিকে তারা অবরোধ তুলে নেন। এসময় গণঅধিকার পরিষদের জেলা […]

নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নাগরপুরে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের আগদিঘুলিয়া এম. বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকালে বিদ্যালয়ের সামনে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকাবাসী  মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেন। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা প্রধান শিক্ষক মো. মজিবুর রহমানের নিয়োগ বাণিজ্য, স্কুলের টাকা লুটপাটসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ […]

বাসাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

বাসাইলে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

টাঙ্গাইলের বাসাইলে ইউনিয়ন বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১৩ মে) দুপুরের দিকে উপজেলার কাশিল ইউনিয়ন বিএনপির ব্যানারে উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামের নেতৃত্বে বাসাইল ছাতা মসজিদ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে তারা মিছিল নিয়ে বাসাইল বাসস্ট্যান্ডে যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়ে। […]

টাংগাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

টাংগাইলে কওমী ওলামা পরিষদের বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইলে ভারতের ওয়াকফ আইনের বিতর্কিত রায় বাতিল, নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন সুন্নাহ বিরোধী সুপারিশ বাতিল এবং ফিলিস্তিনে গণহত্যার বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা কওমী ওলামা পরিষদ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা শামসুজ্জামান, […]

মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ

মধুপুরে নওমুসলিমের বাড়ি ভাঙায় বিক্ষোভ

টাঙ্গাইলের মধুপুরে বনবিভাগের পক্ষ থেকে এক নওমুসলিম নারীর বাড়ি ভেঙে দেওয়ায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটায় ওই সড়কের মধুপুর উপজেলার পঁচিশ মাইল এলাকায় তারা বিক্ষোভ শেষে সড়ক অবরোধ করেন এবং সড়কেই নামাজ আদায় করেন। মধুপুর উপজেলার গাছাবাড়ি এলাকায় এক খৃষ্টধর্মীয় গারো নারী কয়েক বছর আগে […]

টাংগাইলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ

টাংগাইলে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধিঃ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও কুশপুতুল দাহ করা হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ এই কর্মসূচি পালন করে। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার প্রমুখ। […]

টাংগাইলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

টাংগাইলে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ দেশজুড়ে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের শাস্তির দাবিতে টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এছাড়া শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা হতে বিকেল পর্যন্ত টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারেরর সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে উপস্থিত সমাজকর্মী মুঈদ হাসান […]

নাগরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

নাগরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ ও ভারতীয় আগ্রাসন বন্ধের দাবিতে মোটরসাইকেলযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ ডিসেম্বর) সকালে ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর ও নাগরপুরের তৌহিদী জনতার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। মোটরসাইকেলযোগে বহর নিয়ে নাগরপুর সরকারি কলেজ গেট হইতে নাগরপুর সদরের প্রতিটি মোড় ও অলিগলিসহ সহবতপুর, ভারড়া, গয়হাটা, […]

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘাটাইলে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে জাতীয় পতাকার অবমাননা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে সর্বধর্মীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার (৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলার পৌর ডাকবাংলো থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী […]

বাসাইলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা

বাসাইলে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধিঃ সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ অনান্য সেবাদানকারীদের উপর হামলা, সরকারি গাড়িতে অগ্নি সংযোগ ও ভাংচুর এর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও স্টাফরা। আজ সোমবার দুপুরে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যানারে হাসপাতাল চত্বরে এই কর্মসূচি পালন করা হয়। বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য […]

```

আমাদের মধুপুর ২৪