মধুপুরে মিতু নামের এক কলেজ ছাত্রীর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে মিতু আক্তার (২০) নামে এক কলেজছাত্রীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ জুন) সকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের টিকরী গ্রামে মামার বাড়ি বেড়াতে এসে মামার ঘরে ফাঁস টানিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। নিহত মিতু আক্তার আলোকদিয়া ইউনিয়নের আটাপাড়া গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে মধুপুর সরকারি কলেজের একাদ্বশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী ছিল। […]

