মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মধুপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া–পালটা ধাওয়া ও ভাঙচুর হয়েছে। মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সমর্থক এবং মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। বুধবার (১৯ নভেম্বর) বিকালে […]

