```
মির্জাপুরে খেলাধূলা ও পিঠা উৎসব

মির্জাপুরে খেলাধূলা ও পিঠা উৎসব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনব্যাপী খেলাধূলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার উপজেলা সদরের সরকারি সদয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.বি. এম আরিফুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, সাবেক কাউন্সিলর […]

মির্জাপুরে বনের জমি দখলের কবলে!!

মির্জাপুরে বনের জমি দখলের কবলে!!

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল, পাথরঘাটা (অর্ধেক), নলুয়া, বংশীনগর (অর্ধেক), হাঁটুভাঙ্গা ও কুড়িপাড়া বিটের অধীনে মোট বনভূমির পরিমাণ প্রায় সাড়ে ৬ হাজার একর। সরজমিন পরিদর্শন ও তথ্য সংগ্রহ করে দেখা গেছে, প্রায় ৩ থেকে সাড়ে ৩ হাজার ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থাপনা নির্মাণ করার মাধ্যমে এই বনভূমির প্রায় অর্ধেক অংশ দখল হয়ে গেছে। সম্পদ রক্ষায় বনবিভাগ […]

মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের লিফলেট বিতরণ

মির্জাপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয়, অভ্যুত্থানে আওয়ামী খুনি ও তাদের দোসরদের বিচারসহ ৭দফা দাবি আদায়ে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা সদরের বিভিন্ন রোডে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

মির্জাপুরে অথৈ মনিকে নেশার ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে

মির্জাপুরে অথৈ মনিকে নেশার ট্যাবলেট খাইয়ে খুন করা হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ‘ওরা আমার মেয়েকে ডাক্তার হতে দিল না। মধুপুরে বেড়াতে নিয়ে গিয়ে সহপাঠীরা পরিকল্পিতভাবে তাকে খুন করেছে। আমি তাদের বিচার চাই।’ এভাবেই বিলাপ করে কান্না করছিলেন কুমুদিনী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী অথৈ মনির মা আলেয়া বেগম। তিনি মেয়ের কথা বলে বারবার মূর্ছা যাচ্ছিলেন। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে অথৈ মনির গ্রামের বাড়ি মির্জাপুর উপজেলার […]

টাংগাইল পিটিসিতে ৫৪তম ব্যাচের সমাপনী

টাংগাইল পিটিসিতে ৫৪তম ব্যাচের সমাপনী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি)-এর ৫৪তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ৯টায় পিটিসি প্রশিক্ষণ মাঠে অনুষ্ঠিত সমাপনী কুচকাওয়াজ ও অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (সিআডি) মো: মতিউর রহমান শেখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সদস্যদের নিজের খেয়াল খুশিমতো দায়িত্ব পালন করা যাবে না। প্রশিক্ষণলদ্ধ জ্ঞানের আলোকে কর্মজীবন […]

মির্জাপুরে অবৈধ ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মির্জাপুরে অবৈধ ভাটা গুড়িয়ে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে ওঠা ৭টি ইটভাটার চিমনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন। বিচারকের নির্দেশে দুটি ভেকু মেশিন দিয়ে ভাটাগুলোর চিমনি গুড়িয়ে […]

মির্জাপুরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে

মির্জাপুরে গরু চুরি বৃদ্ধি পেয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে তীব্র শীত ও ঘন কুয়াশার আড়ালে গ্রামে গরু চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে এক কৃষকের ২টি গাভি ও ২টি বাছুর এবং ১টি ষাঁড় চুরির ঘটনা ঘটে। গত তিন সপ্তাহে উপজেলার তিনটি চুরির ঘটনায় ১১টি গরু চুরি হয়েছে। অঞ্চলভিত্তিক পুলিশ ক্যাম্প থাকলেও কাজে আসছে না। এতে করে আতঙ্কে রাত […]

মির্জাপুরে সেলস অফিসারকে কুপিয়ে আহত

মির্জাপুরে সেলস অফিসারকে কুপিয়ে আহত

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানীর সিনিয়র সেলস্ মেডিকেল অফিসার গুল রায়হানকে (৩৮) কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার রাতে হামলার সঙ্গে জড়িত সোলায়মান হোসেনসহ অজ্ঞতনামা আরও একজনকে আসামী করে মির্জাপুর থানায় একটি মামলা করা হয়েছে। আহত গুল রায়হান রাজশাহী […]

দেশের মানুষ নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা দেখতে চায় না-সাইদুর

দেশের মানুষ নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা দেখতে চায় না-সাইদুর

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাইদুর রহমান সাইদ সোহরাব বলেছেন, বাংলাদেশের ইতিহাস আমাদের আবহমান ইতিহাস। এ দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্যবদ্ধভাবে একসঙ্গে বসবাস করেছি, করছি এবং করব। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইঁদুর-বিড়াল খেলা শুরু হয়েছে। দেশের মানুষ ইঁদুর-বিড়াল খেলা দেখতে চায় […]

মির্জাপুরে লালন সন্ধ্যা অনুষ্ঠিত

মির্জাপুরে লালন সন্ধ্যা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার  তরফপুর ইউনিয়নের পাথরঘাটা উচ্চ বিদ্যালয় মাঠে লালন সন্ধ্যা অনুষ্ঠিত হয়। লালন সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।লালন সন্ধ্যার উদ্বোধন করেন তরফপুর ইউনিয়ন পরিষদের […]

```

আমাদের মধুপুর ২৪