```
টাঙ্গাইলে পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!

টাঙ্গাইলে পাহাড়ি টিলা হচ্ছে সমতল ভূমি!

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী, ঘাটাইল, মির্জাপুর ও সখীপুর উপজেলার পাহাড়ি এলাকায় ছোট-বড় অর্ধশতাধিক লালমাটির টিলা রয়েছে। ওইসব টিলা কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। এক শ্রেণির মাটি ব্যবসায়ী স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে দিন-রাত ওইসব টিলার মাটি ইটভাটায় সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাটি কাটা রোধে একাধিক বার ভ্রাম্যমাণ আদালতের […]

টাঙ্গাইলে চার উপজেলায় নির্বাচিত হলেন যারা

টাঙ্গাইলে চার উপজেলায় নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়াও বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। সকাল থেকে চার উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার […]

টাংগাইলের চার উপজেলায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ

টাংগাইলের চার উপজেলায় সকাল থেকে চলছে ভোট গ্রহণ

নিজস্ব প্রতিনিধিঃ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নেয়া কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বুধবার (৫ জুন) টাঙ্গাইল জেলার বাসাইল, সখীপুর, মির্জাপুর ও গোপালপুর উপজেলায় ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটাররা উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। সকালে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা যায়। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি […]

মির্জাপুরে আওয়ামী লীগের বিভক্তির সুযোগ নিতে চান অন্য প্রার্থীরা

মির্জাপুরে আওয়ামী লীগের বিভক্তির সুযোগ নিতে চান অন্য প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে বিভক্ত হয়ে পড়েছে আওয়ামী লীগ। দুটি প্যানেল করে নির্বাচন করছেন নেতাকর্মীরা। তবে আওয়ামী লীগের বিভক্তির সুযোগ নিতে চান টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান। চেয়ারম্যান পদে লড়ছেন তিনি। জানা গেছে, বুধবার (৫ জুন) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ […]

মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থী মনিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সংসার ভাঙার অভিযোগ

মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থী মনিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সংসার ভাঙার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে কাপ পিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস এম মুজাহিদুল ইসলাম মনিরের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সংসার ভাঙার অভিযোগ করেছেন তানিয়া আক্তার আখি নামের এক নারী। সোমবার (৩ জুন) সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি। তানিয়ার অভিযোগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাকাকালীন এস এম মুজাহিদুল ইসলাম মনির ২০১৫ সালে […]

মির্জাপুরে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে চেয়ারম্যান প্রার্থী সীমান্ত

মির্জাপুরে ভোটারদের মধ্যে সাড়া ফেলেছে চেয়ারম্যান প্রার্থী সীমান্ত

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় সব শ্রেণি পেশার ভোটারের মধ্যে সাড়া ফেলেছেন চেয়ারম্যান প্রার্থী ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩ জন চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে সব শ্রেণি পেশার ভোটারের পছন্দের প্রার্থী হিসেবে সীমান্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। রাত-দিন তিনি […]

মির্জাপুরে হার্টে ছিদ্র শিশু সুমািইয়ার চিকিৎসার জন্য দরকার সাড়ে ৪ লাখ টাকা

মির্জাপুরে হার্টে ছিদ্র শিশু সুমািইয়ার চিকিৎসার জন্য দরকার সাড়ে ৪ লাখ টাকা

নিজস্ব প্রতিনিধিঃ সুমাইরা আক্তারের বয়স তিন বছর ৩ মাস। জন্মের পর থেকে মাঝে মধ্যে শ্বাসকষ্ট হতো তার। দেড় মাস পর ধরা পড়েছে, তার হার্টে ছিদ্র আছে। তার এই চিকিৎসায় প্রয়োজন সাড়ে চার লাখ টাকা। কিন্তু সুমাইরার বাবার পক্ষে এত টাকা যোগাড় করা সম্ভব নয়। ফলে দুশ্চিন্তায় পড়েছেন সুমাইরার বাবা-মা। সুমাইরা টাঙ্গাইলের মির্জাপুর পৌর শহরের বাসিন্দা […]

মির্জাপুরে সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

মির্জাপুরে সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দৈনিক ইত্তেফাক পাবলিকেশন লিমিটেডের প্রতিষ্ঠাতা সম্পাদক ও নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৫তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ শনিবার মির্জাপুরের বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দৈনিক ইত্তেফাকের মির্জাপুর সংবাদদাতা মীর আনোয়ার হোসেন টুটুলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় […]

মির্জাপুরে আচরণবিধি অমান্যের দায়ে দুই ছাত্রলীগ নেতার কারাদণ্ড

মির্জাপুরে আচরণবিধি অমান্যের দায়ে দুই ছাত্রলীগ নেতার কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি না মানার অপরাধে দুই ছাত্রলীগ নেতাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একই অপরাধে উয়ার্শী ইউপির চেয়ারম্যান মাহবুবুল আলম মল্লিক হুরমহলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারাদণ্ড প্রাপ্তরা হলেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল ফাহাদ এবং উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য […]

মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সাজা গোপনের অভিযোগ

মির্জাপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে সাজা গোপনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম মুজাহিদুল ইসলাম মনিরের বিরুদ্ধে হলফনামায় সাজার তথ্য গোপনের অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় তিনি একটি চেক ডিসঅনার মামলায় পাওয়া ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১২ লাখ টাকার জরিমানার বিষয় গোপন করেছেন—এমন অভিযোগ জানিয়ে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী […]

```

আমাদের মধুপুর ২৪