মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে গরুভর্তি পিকআপের চাপায় হাফেজ রায়হান মিয়া (১৯) নামে এক দাখিল পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল সারে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পোষ্টকামুরী চরপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া নায়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক হাবিবুর রহমানের ছেলে। সে এবছর মির্জাপুর আফাজ উদ্দিন দারুল উলুম […]

