```
মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

মির্জাপুরে পৃথক তিন ঘটনায় চার জনের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক তিনটি ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এবং একজন পানিতে ডুবে মারা যান। এছাড়াও আহত হয়ছেন আরও ১১ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানা যায়, গতকাল গাজীপুরের ভাওয়াল মির্জাপুর থেকে টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া জমিদার বাড়িতে নৌভ্রমণে আসেন ৩০-৩৫ জনের একটি দল। […]

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মধুপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার লাভলু তরফদার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে টেলকি গ্রামে পরিত্যক্ত কূপের মধ্যে একটি ছাগলের বাচ্চা পড়ে […]

টাংগাইলে নিখোঁজের ৭ দিন পর অটোচালক আরিফের (২০) লাশ যমুনা নদী থেকে উদ্ধার

টাংগাইলে নিখোঁজের ৭ দিন পর অটোচালক আরিফের (২০) লাশ যমুনা নদী থেকে উদ্ধার

টাঙ্গাইলে নিখোঁজের সাত দিন পর অটোরিকশা চালক আরিফের (২০) লাশ সিরাজগঞ্জের যমুনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ মে) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। নিহত আরিফ টাঙ্গাইল সদর উপজেলার বড়শিলা গ্রামের বাসিন্দা। তিনি আবু সাঈদের ছেলে এবং পেশায় […]

ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক আলম আহত হয়েছেন। রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পশ্চিম ভূঞাপুর নতুন বাইপাস রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুরুজ আকন্দ উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের কালু আকন্দের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূঞাপুর বাজার থেকে আলম ও […]

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে এক ব্যাক্তির মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল ৯টায় উপজেলার দিগড় ইউনিয়নের কৈডলা মেদিনী পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত সুজাত আলীর ছেলে। এলাকাবাসী ও প্রত্যেক্ষ্যদর্শীরা জানান, এদিন সকাল ৮টার দিকে কামাল বাড়ির কাছেই খোলা চকের মাঝখানে ডোবায় চায়না জাল দিয়ে […]

টাংগাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাংগাইলে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই এলাকার বজলুর রহমান মজনুর ছেলে মো. মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)। স্থানীয় যুবক নাজমুল হোসেন জানান, এক সপ্তাহ আগে তাদের একটি বোন হয়। মা তাকে নিয়ে ব্যস্ত ছিল। রবিবার […]

কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু

কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতী এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় একটি শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটির বয়স আনুমানিক ১০ বছর। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জসিমউদ্দিন জানান, ঢাকা-যমুনা রেলসেতু লাইনের কালিহাতীর রাজাবাড়ী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা […]

টাংগাইলে নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

টাংগাইলে নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া লৌহজং নদীর পাড় থেকে সামনা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের পশ্চিম আকুরটাকুরপাড়া এলাকার লৌহজং নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সামনা বেগম ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী। পুলিশ জানায়, শনিবার সকালে নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে […]

মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঘরে ঢুকে এক বৃদ্ধর মৃত্যু

মির্জাপুরে মাটিবোঝাই ট্রাক ঘরে ঢুকে এক বৃদ্ধর মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে মাটিবোঝাই একটি ড্রাম ট্রাক ঘরের ভেতর ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে নাদিম উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ মারা যান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পাকুল্যা-লাউহাটী আঞ্চলিক সড়কের মির্জাপুর উপজেলার পাঁচচামারী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নাদিম উদ্দিন পাঁচচামারী গ্রামের মৃত মোকাদ্দস আলী মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার এবং […]

টাংগাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম কলকাতায় মারা গেছেন

টাংগাইল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম কলকাতায় মারা গেছেন

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)  রাতে ভারতের কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেইলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস […]

```

আমাদের মধুপুর ২৪