```
সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

সখীপুরে সাপের কামড়ে এক যুবকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) রাতে সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সোনারতরী স্কুল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় আবদুল কাদেরের ছেলে। তারা দীর্ঘদিন ধরে সখীপুর পৌরসভা এলাকায় বসবাস করছেন। নিহতের বাবা আবদুল কাদের জানান, ছেলে রাতে নিজ বসতঘরের খাটের […]

টাংগাইলে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

টাংগাইলে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে এক বৃদ্ধার মৃত্যু

টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে ঈদসামগ্রী নিতে এসে অসুস্থ হয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এ সময় প্রচণ্ড রোদ ও গরমে অন্তত আরো ৫ জন নারী অসুস্থ হয়ে পড়েন। নিহত আমেনা বেগম উপজেলার […]

মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

মির্জাপুরে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে বাঞ্চা পাল (৫৫) নামে এক ব্যক্তি সাপের কামড়ে মারা গেছেন। সোমবার রাতে তিনি নিজ বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাঞ্চা পাল উপজেলার হাট ফতেপুর গ্রামের গেন্দু পালের ছেলে। জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঘরের ভেতর বাঞ্চা ধানের বস্তা সরাচ্ছিলেন। এসময় বিষাক্ত সাপে তার ডান হাতে কামড় দিয়ে ক্ষত করে। সে বুঝতে না পেরে বাজারে […]

সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে ঝুমা নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ২ জন শিশু। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টায় উপজেলার কালিদাস তেতুলিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ঝুমা একই এলাকার জয়নাল হকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির পাশে পুকুরে সমবয়সি কয়েকজন শিশুর সাথে গোসল করতে নামে ঝুমা। […]

ঘাটাইলে অটোরিকশাচাপায় এক শিশুর মৃত্যু

ঘাটাইলে অটোরিকশাচাপায় এক শিশুর মৃত্যু

পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় আল আমিন (৭) নামের প্রথম শ্রেণির এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল সোমবার (১২ মে) দুপুরে ঘাটাইল উপজেলার ঘাটাইল-মোহনপুর গ্রামীণ সড়কের কুলিয়া নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি মো. রকিবুল ইসলাম। পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত শিশু শিক্ষার্থী আল আমিন ঘাটাইল উপজেলার বিরাহিমপুর সরকারি প্রাথমিক […]

দেলদুয়ারে মোটর চুরির অভিযোগে নির্যাতনে এক যুবকের মৃত্যু

দেলদুয়ারে মোটর চুরির অভিযোগে নির্যাতনে এক যুবকের মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে মসজিদের মোটর চুরির অভিযোগে নির্যাতনে নুর আলম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নুর আলম দেলদুয়ার উপজেলার আকন্দপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এরআগে সোমবার (২৮ এপ্রিল) উপজেলার পাথরাইল ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, এক সপ্তাহ আগে আকন্দপাড়া […]

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে শ্রমিক দল নেতা খুন

মির্জাপুরে জমি নিয়ে বিরোধে শ্রমিক দল নেতা খুন

টাঙ্গাইলের মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ফজল হক (৫০) নামের এক শ্রমিক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফজল হ‌কের স্ত্রী ম‌রিয়ম বেগম ও ছে‌লে ম‌নির হো‌সেন‌কে আহত অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বংশীনগর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ফজল হক উপজেলার বাঁশতৈল ইউনিয়ন শ্রমিক […]

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

মধুপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকের ধাক্কায় হেলাল উদ্দিন (৫৫) নামে একজন সিএনজিচালিত অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে টাঙ্গাইল- জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌর এলাকার কাইতকাই রূপালী ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল উদ্দিন ধনবাড়ীর পৌর এলকোর চরভাতকুড়া গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। তবে নিহত অটোরিকশা যাত্রীর নাম-পরিচয় পাওয়া […]

ভূঞাপুরে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ে

ভূঞাপুরে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ে

টাঙ্গাইলের ভূঞাপুরে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে উল্টে পড়ে ঘুমন্ত অবস্থায় রমেছা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার টেপিবাড়ী এলাকার আব্দুল কদ্দুসের স্ত্রী। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের উপজেলার টেপিবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ফজর নামাজ আদায় করে রমেছা বেগম ঘুমিয়েছিলেন। এসময় তার […]

সখীপুরে ছিনতাইকারীর আঘাতে আহত অটো চালকের মৃত্যু

সখীপুরে ছিনতাইকারীর আঘাতে আহত অটো চালকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে ছিনতাইয়ের কবলে পড়া অটোরিকশাটি উদ্ধার হলেও চালক আবু হানিফ (৪৫) মারা গেছেন। ঘটনার ১৬ দিন পর গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হানিফের মৃত্যু হয়। স্থানীয়দের জানান, নিহত হানিফ সখীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খানপাড়া এলাকার শামসুল হক খানের ছেলে। এর আগে গত ৫ এপ্রিল রাত ১০টার দিকে যাত্রী বেশে […]

```

আমাদের মধুপুর ২৪