বাসাইলে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবারের মতো এবারও পৌষের শেষ দিনে টাঙ্গাইলের বাসাইলে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব এবং গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের বাসুলিয়া (চাপড়াবিল) সৌন্দর্যের রানি হিজল গাছের আঙিনায় এ পৌষ মেলা আয়োজন করা হয়। পৌষের এ মেলায় বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, […]

