```
ভূঞাপুরে বিএনপি নেতা বাবলুকে বহিষ্কার

ভূঞাপুরে বিএনপি নেতা বাবলুকে বহিষ্কার

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তকে অমান্য করে দ্বিতীয় ধাপে টাঙ্গাইলে ভূঞাপুর উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে বিএনপির নেতা মোস্তাফিজুর রহমান তালুকাদার বাবলুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (৫ মে) দুপুরে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৪ মে) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির […]

মির্জাপুরে বিএনপির একাংশের ঈদ পুনর্মিলনী

মির্জাপুরে বিএনপির একাংশের ঈদ পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বেলা ১১ টায় শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য ফিরোজ হায়দার খান। বক্তৃতা করেন পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সোহরাব ও […]

টাংগাইলে আওয়ামী লীগের দুইপক্ষের সমাবেশ পন্ড

টাংগাইলে আওয়ামী লীগের দুইপক্ষের সমাবেশ পন্ড

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের একই স্থানে একই সময়ে সমাবেশকে কেন্দ্র করে শহরে উত্তেজনার প্রেক্ষিতে কোন পক্ষকেই সমাবেশ করতে দেয়নি জেলা পুলিশ প্রশাসন। জেলা আওয়ামী লীগের দুই পক্ষ গত সংসদ নির্বাচনের ঈগল সমর্থিতরা সচেতন নাগরিক সমাজ ও নৌকা সমর্থিতরা জেলা শ্রমিক ফেডারেশনের ব্যানারে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে […]

আওয়ামী লীগ একটি দল ও সংগঠন, লতিফ সিদ্দিকী একা-ঠান্ডু

আওয়ামী লীগ একটি দল ও সংগঠন, লতিফ সিদ্দিকী একা-ঠান্ডু

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর উদ্দেশ্যে কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু বলেছেন, আওয়ামী লীগ একটি দল ও সংগঠন, আপনি একা একজন ব্যক্তি। আপনি শেখ মুজিবের আওয়ামী লীগ, নৌকার বিরুদ্ধে কথা বলেন। কালিহাতী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গত বুধবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কালিহাতী পৌর আওয়ামী লীগ […]

টাংগাইলে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনা

টাংগাইলে সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের উত্তেজনা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আওয়ামী লীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে পুলিশি বাঁধার মুখে আজ দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে আওয়ামী লীগের কোন পক্ষই সমাবেশ করতে পারেনি। উভয় পক্ষই পৃথক স্থানে সংক্ষিপ্ত সভা করেছে। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ী সংসদ সদস্য এবং  নৌকা প্রতীকের বিজযী প্রার্থীদের সমর্থকরা পৃথকভাবে […]

টাঙ্গাইলে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বি‌স্ফোরণ

টাঙ্গাইলে বিভিন্ন স্থানে একাধিক ককটেল বি‌স্ফোরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের বিভিন্ন স্থানে বুধবার (১৭ এপ্রিল) রাতে একাধিক বি‌স্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৯টা ২৭ মিনিটে শহরের পৌর ভবনের সামনে দুটি, শহীদ স্মৃতি পৌর উদ্যানের পূর্ব পাশের কোনায় একটি, শিবনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ও টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে দফায় দফায় বি‌স্ফোরণের পর সাধারণ মানুষ আতঙ্কে […]

টাংগাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

টাংগাইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় মুজিবনগর সরকারের প্রয়াত সকল সদস্য, কর্মকর্তা, কর্মচারী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া, […]

টাংগাইলের বড় মনিকে শহর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

টাংগাইলের বড় মনিকে শহর আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহ সভাপতি পদ থেকে গোলাম কিবরিয়া বড় মনিকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও তাঁকে চূড়ান্ত অব্যাহতির জন্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের কাছে সুপারিশ করেছেন শহর আওয়ামী লীগের নেতারা। বড় মনি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের বড় ভাই। এছাড়াও তিনি জেলা বাস কোচ মিনি বাস মালিক […]

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

সখীপুরে সাংবাদিকের মাথা ফাটালেন আওয়ামী লীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সখীপুরে এশিয়ান টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি সাইফুল ইসলাম শাফলুর উপর হামলা চালিয়ে মাথা ফাটিয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মনির উদ্দিন মন্টু। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। এ ঘটনায় ওই আহত সাংবাদিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। মাথায় আঘাত পাওয়ায় পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার করবেন বলে জানা যায়। সোমবার […]

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

মির্জাপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়েছে ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ১৯ মাসের ছেলে সন্তান রেখে এক ছাত্রলীগ নেতার সঙ্গে উধাও হওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই ছাত্রলীগ নেতার নাম রোমান খান। তিনি উপজেলার বহুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত শনিবার (১৩ এপ্রিল) উপজেলার বহুরিয়া ইউনিয়নের বুধিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর ওই প্রবাসীর বাবা […]

```

আমাদের মধুপুর ২৪