মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইলের মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ মার্চ) সকাল ১০টায় র্যালিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী ও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া ইয়াসমিন। সাড়ে ১০টায় নারী দিবস উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকা। প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ […]

