নির্বাচনকে কেন্দ্র করে গুজব আসবে-জননিরাপত্তা সচিব
নিজস্ব প্রতিনিধিঃ নির্বাচনকে কেন্দ্র করে গুজব আসবে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফিজুর রহমান। ভোটের মাঠে কাজ করবেন এমন নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি তার পরামর্শ, যাই ঘটুক, ক্রস চেক করে অ্যাকশনে যেতে হবে। মঙ্গলবার (২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন। […]
