```
টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন

টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ ‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ মার্চ) সকালে জেলা নির্বাচন অফিসের  প্রাঙ্গন থেকে  বর্নাঢ্য একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি  গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা নির্বাচন অফিসের সম্মেলনে কক্ষে আলোচনা সভার মিলিত হয়৷ এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত […]

টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে ম্যারাথন আয়োজন

টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে ম্যারাথন আয়োজন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে মাদকের বিরুদ্ধে ম্যারাথনের আয়োজন করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসএস ক্লাব। শুক্রবার (১ মার্চ))  সকাল ৬ টার দিকে শহরের ছয়আনী পুকুর পাড় থেকে শুরু হয়ে বাজিতপুর,শান্তিকুঞ্জ মোড় হয়ে ছয়আনী পুকুর পাড়ে এসে শেষ হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানায়,মাদককে না বলুন,নেশা থেকে দূরে থাকুন। মাদক থেকে দূরে রাখার জন্য এই […]

টাঙ্গাইলে বাপসার নির্বাচনে সভাপতি সোহরাব ও সাধারণ সম্পাদক খোরশেদ

টাঙ্গাইলে বাপসার নির্বাচনে সভাপতি সোহরাব ও সাধারণ সম্পাদক খোরশেদ

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব আলীকে সভাপতি ও মো. খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও মো. আইয়ুব আলীকে কোষাধ্যক্ষ ও মাহবুবুর রহমান সুজনকে সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়। আগামী ২১ দিনের মধ্যে […]

টাঙ্গাইলে মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

টাঙ্গাইলে মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলে সদর উপজেলা করটিয়া ইউনিয়নে মীরের বেতকা নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নূরানীয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু চৌধুরী। পরিচালনা কমিটির সভাপতি কাজী আনোয়ারুল হক এর সভাপতিত্বে […]

টাঙ্গাইলের ডা. আব্দুল হামিদের কাছে দুর্গম পাহাড় থেকে চিকিৎসা নিতে আসেন আদিবাসীরা

টাঙ্গাইলের ডা. আব্দুল হামিদের কাছে দুর্গম পাহাড় থেকে চিকিৎসা নিতে আসেন আদিবাসীরা

নিজস্ব প্রতিনিধিঃ চিকিৎসা মানুষের মৌলিক প্রয়োজনের মধ্যে অন্যতম। সুস্থ থাকতে চিকিৎসা নিতে মানুষ দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়ায়। বর্তমান আধুনিক বিশ্বে সুচিকিৎসার তাগিদে গ্রামে বসবাসরত মানুষও শহরে ছুটে আসে। কিন্ত শহর এবং গ্রামীণ জনপদের বাইরে চিন্তা করলে দুর্গম পাহাড়ের জনপদ বাসীদের জন্য সুচিকিৎসা অত্যন্ত দূস্কর বিষয়। তেমনি এক দুষ্কর বিষয়কে সহজলভ্য করে আদিবাসী জনগোষ্ঠীর কাছে […]

ময়মনসিংহের সাজাপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেফতার

ময়মনসিংহের সাজাপ্রাপ্ত আসামী টাঙ্গাইলে গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ সাজাপ্রাপ্ত সোমেশ মানকিন (৪৫) নামে এক আসামিকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার তারাকান্দা থানার এএসআই মো. নজরুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে টাঙ্গাইল থেকে তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানান, সোমেশ উপজেলার ঢাকুয়া গ্রামের কালী কুমার চিরাম মানকিনের পুত্র। তিনি এক বছরের সাজা ও ১১ লাখ […]

টাঙ্গাইলে বিডি ক্লিন এর উদ্যোগে লৌহজং নদী পরিস্কার

টাঙ্গাইলে বিডি ক্লিন এর উদ্যোগে লৌহজং নদী পরিস্কার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের লৌহজং নদীর ময়লা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। জেলা প্রশাসকের ডাকে সাড়া দিয়ে সারাদেশ থেকে টাঙ্গাইলে এসেছে ‘বিডি ক্লিন’র প্রায় দুই হাজার সেচ্ছাসেবক। তারা এ নদীর ময়লা, আবর্জনা আর বর্জ্যের ভাগাড় নিমিষে পরিষ্কার করেন। ১ মার্চ শুক্রবার সকালে হাউজিং মাঠ এলাকায় লৌহজং নদীর ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন […]

শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে

শুক্রবার দিনব্যাপী টাঙ্গাইলের লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের মধ্য দিয়ে প্রবাহিত লৌহজং নদী বেদখল ও ময়লা আবর্জনায় ভরে গেছে। টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মার্চ) দিনব্যাপী লৌহজং নদী পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে বলে সভায় সিদ্ধান্ত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলামের […]

প্রথমবারের মতো মাভাবিপ্রবির তিন অধ্যাপক প্রথম গ্রেডে উন্নীত

প্রথমবারের মতো মাভাবিপ্রবির তিন অধ্যাপক প্রথম গ্রেডে উন্নীত

নিজস্ব প্রতিনিধিঃ প্রথমবারের মতো টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) তিন অধ্যাপক প্রথম গ্রেডে উন্নীত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার ২০ বছর এবং দ্বিতীয় গ্রেডের সময়সীমা দুই বছর পূর্ণ হওয়ায় তারা এই গ্রেডপ্রাপ্ত হয়েছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। প্রথম গ্রেড পাওয়া তিনজন অধ্যাপক হলেন- বায়োটেকনোলজি […]

টাঙ্গাইলে পথনাট্য উৎসব অনুষ্ঠিত

টাঙ্গাইলে পথনাট্য উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ ‘নাটকের শাণিত তরবারি, রুখবেই অনিয়ম-দুর্নীতি’ প্রতিপাদ্যে টাঙ্গাইলে জাতীয় পথনাট্য উৎসব কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ওই পথনাট্য উৎসবের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত পথনাট্য উৎসবে সভাপতিত্ব করেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা। মহান শহিদ ও […]

```

আমাদের মধুপুর ২৪