```
দ্রুত নির্বাচন দিয়ে দিন-টুকু

দ্রুত নির্বাচন দিয়ে দিন-টুকু

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দ্রুত নির্বাচন দিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন নিয়ে টালবাহানা না করতে বলেন তিনি। রবিবার (২৩ মার্চ) বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে এসব কথা বলেন। ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার যে নির্যাতন করেছে […]

টাংগাইলে ঈদকে সামনে রেখে পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ি মেরামতের হিড়িক

টাংগাইলে ঈদকে সামনে রেখে পুরোনো ও ফিটনেসবিহীন গাড়ি মেরামতের হিড়িক

নিজস্ব প্রতিনিধিঃ উৎসব এলেই বিপুল সংখ্যক মানুষ প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ছুটে যায় গ্রামের বাড়িতে। এতে যানবাহনের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আর এই সুযোগে মহাসড়কগুলোতে বেড়ে যায় ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্ম্য। পুরোনো লক্কড়-ঝক্কড় গাড়িতে রং মাখিয়ে নামানো হয় সড়কে। ফিটনেসবিহীন এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে তৈরি হয় যানজট। এতে ঘরমুখো মানুষ পড়েন ভোগান্তিতে। এবারও আসন্ন ঈদকে […]

টাংগাইলে জমতে শুরু করেছে ঈদের বাজার

টাংগাইলে জমতে শুরু করেছে ঈদের বাজার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে শেষ মুহূর্তে জমতে শুরু করেছে ঈদের বাজার। তবে বিক্রেতারা বলছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ক্রেতা কম। ঈদের বাজারে প্রতিবারই ভারতীয় পোশাকের চাহিদা থাকলেও এবার পাকিস্তানি পোশাকে বেশি ঝুঁকেছেন ক্রেতারা। শহরের বিভিন্ন মার্কেটে ঘুরে দেখা যায়, ঈদ উপলক্ষে প্রতিটি মার্কেট ও দোকানগুলো সেজেছে বর্ণিল সাজে। শপিংমলগুলোও ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিভিন্ন ধরনের ছাড় […]

মাভিপ্রবির সাবেক আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

মাভিপ্রবির সাবেক আমলার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস অফিসের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সাবেক আমলা মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ড. মো. ফরহাদ হোসেনের প্রিয়ভাজন হিসেবে পরিচিত সাবেক অতিরিক্ত সচিব ও তাঁত বোর্ডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলামকে ৯ মে ২০২২ তারিখে চুক্তিভিত্তিক […]

টাংগাইলে ইফতার নিয়ে জামায়াত-ছাত্রদলের হাতাহাতি

টাংগাইলে ইফতার নিয়ে জামায়াত-ছাত্রদলের হাতাহাতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে জামায়াতের ইফতার মাহফিলে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় দুই দলের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৯ মার্চ) বিকেলে শহরের কোদালিয়া এলাকার কেডি মসজিদের সামনের মাঠে ঘটনাটি ঘটে। টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, গতকাল টাঙ্গাইল পৌরসভার ১ নম্বর […]

ঈদে ঢাকা-টাংগাইল মহাসড়কে যানজট নিরসনে থাকবে সাড়ে সাতশ পুলিশ

ঈদে ঢাকা-টাংগাইল মহাসড়কে যানজট নিরসনে থাকবে সাড়ে সাতশ পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। তারা বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব কাজের এ ধীরগতি। আর যাত্রীরা বলছেন- সঠিক তদারকি হলে প্রতিবছরই মহাসড়কে আমাদের যানজট নামে এ দুর্ভোগ পোহাতে হতো না। […]

টাংগাইলের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

টাংগাইলের সাবেক এমপি ছানোয়ার ১৯ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিনিধিঃ চারটি মামলায় টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেনের ১৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ মার্চ) টাঙ্গাইল সদর আমলি আদালত একটি হত্যাসহ তিন মামলায় ১৩ দিন এবং মির্জাপুর আমলি আদালত একটি হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান রিমান্ড মঞ্জুরের বিষয়টি […]

মাভিপ্রবিতে বিজিই বিভাগের ইফতার মাহফিল

মাভিপ্রবিতে বিজিই বিভাগের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের আয়োজনে এক মহতি ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই মার্চ বিকাল ৫টায় বিজিই গ্যালারিতে অনুষ্ঠিত এ মাহফিলে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান খান সিয়াম। অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র […]

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় আশঙ্কায় যানবাহন চালকরা

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদযাত্রায় আশঙ্কায় যানবাহন চালকরা

নিজস্ব প্রতিনিধিঃ নানা জটিলতায় আট বছরেও শেষ হয়নি এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের টাঙ্গাইল অংশের কাজ। এতে আসন্ন ঈদেও ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। পরিবহন চালকেরা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাবে কাজের এ ধীরগতি। তবে নির্মাণ কাজের ধীরগতির কথা অস্বীকার করে যথাযথভাবেই কাজ হচ্ছে বলে জানালেন প্রকল্প পরিচালক। আর […]

টাংগাইলে ১০ টাকায় ইফতার

টাংগাইলে ১০ টাকায় ইফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য নামমাত্র মূল্যে ১০ টাকায় ইফতার বিক্রির উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন ও যুবদের জন্য ফাউন্ডেশন। বুধবার (১২ মার্চ) বিকেলে জেলা সদর রোডের ইসলামী পাঠাগারের সামনে ৭০ টাকার ইফতারসামগ্রী মাত্র ১০ টাকায় বিক্রি করেছে সংগঠনটি। ইফতারে খেজুর, মুড়ি, ছোলা, পিঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও এক বোতল খাবার […]

```

আমাদের মধুপুর ২৪