বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু করিডর প্রসঙ্গে বলেছেন, দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক জনগণ। সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন জনগণের অনুমতি লাগবে। এই জমি আপনি অন্যকে ব্যবহার করতে দেবেন কি না অবশ্যই যারা মালিক তাদের জিজ্ঞাসা করা উচিত। জনগণের প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত।
ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, দেশের করিডর কেউ ব্যবহার করবে জনগণ জানবে না, সেটি হতে পারে না। দেশ সবার, দেশের স্বার্থ আমরা সবাই মিলে রক্ষা করব।
টুকু আরো বলেন, দেশের মানুষের ভোটের অধিকার ফেরত চায়।
এ সময় পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

