```
টাংগাইলে গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ

টাংগাইলে গণঅধিকার পরিষদের সদস্য সংগ্রহ

নিজস্ব প্রতিনিধিঃ গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান বলেছেন, ‍“গতকাল গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সারা দেশে গণঅধিকার পরিষদের এক মাসব্যাপী সদস্য সংগ্রহের কর্মসূচি ঘোষণা করা হয়। টাঙ্গাইলে সদস্য সংগ্রহ কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে টাঙ্গাইলে মানুষের ভালো সারা পাওয়া যাচ্ছে। মানুষের সারা দেখে বুঝা যাচ্ছে, গণঅধিকার পরিষদ আজ গণমানুষের ভালোবাসার […]

টাংগাইলে রাতের আধাঁরে মাটি কাটার অভিযোগ

টাংগাইলে রাতের আধাঁরে মাটি কাটার অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের চারাবাড়ি এলাকার সোস্যাল ডেভেলপমেন্ট সংসদের (এসডিএস) জমি থেকে রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হকের বিরুদ্ধে। ওই জমির দলিল বাতিলসহ আদালতে দুটি মামলা চলমান থাকলেও এক মাস ধরে মোজাম্মেল রাতের আঁধারে ভেকু দিয়ে মাটি কেটে হাইড্রোলিক ড্রাম ট্রাক দিয়ে বিক্রি করছেন। এতে টাঙ্গাইল […]

টাংগাইলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

টাংগাইলে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল শহরের মাওলানা মোহাম্মদ আলী কলেজের শিক্ষার্থী আলামিনকে আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল ইসলামকে সদস্য সচিব করে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল ১৫৯ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন। সংগঠনটির টাঙ্গাইল জেলা […]

মানুষের জন্য কাজ করতে এসেছি, জনপ্রিয় হতে নয়-পুলিশ সুপার

মানুষের জন্য কাজ করতে এসেছি, জনপ্রিয় হতে নয়-পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধিঃ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে টাঙ্গাইলের নবাগত পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘জনপ্রিয় হতে আসিনি। অপরাধ দমন এবং সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মাধ্যমে টাঙ্গাইল জেলাবাসীকে শান্তিতে রাখব। সোমবার (৬ জানুয়ারি) পুলিশ সুপারের সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি। জেলার ৪০তম পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, […]

টাংগাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবালের কম্বল বিতরণ

টাংগাইলে বিএনপি নেতা ফরহাদ ইকবালের কম্বল বিতরণ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্নস্থানে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। সোমবার (৬ জানুয়ারি) মাহমুদনগর ইউনিয়নের মেজর মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয় মাঠে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন তিনি। কম্বল গ্রহণকারী সোলায়মান মিয়া, মোবারক হোসেন ও বিলকিছ বেগম বলেন, ‘শীতে আমাদের খুব কষ্ট হচ্ছিল। এমন সময় ফরহাদ ভাইয়ের কম্বল […]

টাংগাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল

টাংগাইলে ছাত্রলীগের ঝটিকা মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে ঝটিকা মিছিল করেছেন কিছু নেতা-কর্মী। টাঙ্গাইলে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। শনিবার (৪ জানুয়ারি) সকাল সাতটার দিকে টাঙ্গাইলের নিরালা মোড় এলাকা থেকে ঝটিকা মিছিলটি বের করা হয়। টাঙ্গাইল শহর ছাত্রলীগের সভাপতি মীর ওয়াছেদুল হক ওরফে তানজীলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন […]

রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঐতিহ্যবাহী রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ‘এসো বন্ধু মিলিত হই প্রাণোচ্ছল উৎসবে’ এ স্লোগানে শুক্রবার (৩ জানুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নিবারন চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান […]

টাংগাইলে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেফতার

টাংগাইলে চাঁদাবাজি মামলায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে চাঁদাবাজি মামলায় নাইম আদনান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল রাতে শহরের দেওলা নিঝুম ছাত্রাবাস থেকে তাকে নাইমকে করা হয়। তিনি ওই এলাকার আবুল কালাম আজাদের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেটের কুলবাখানী এলাকার […]

টাংগাইলে তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ

টাংগাইলে তীব্র শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে পৌষের শুরু থেকে তাপমাত্রা কমতে শুরু করেছে। পৌষের মাঝামাঝি সময়ে জেঁকে বসেছে শীত। শীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কর্মহীন হয়ে পড়েছেন অনেকে দিনমজুর। জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, “শুক্রবার (৩ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসের আদ্রতা ছিল ৯৩ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা […]

টাংগাইল মেডিক্যালের ১৫ আউটসোর্সিং কর্মীকে অব্যাহতি

টাংগাইল মেডিক্যালের ১৫ আউটসোর্সিং কর্মীকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত বিভিন্ন পদের ১৫ জনকে কর্মচারীকে অব্যাহতি দিয়েছে তাদের ঠিকাদার প্রতিষ্ঠান মাছরাঙ্গা সিকিউরিটি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। ওই কর্মচারীরা আউটসোর্সিংয়ে গত ২০২২ সালে নিয়োগ পেয়েছিলেন। তবে অব্যাহতির বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অবগত নয় বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক আব্দুল কুদ্দুস। প্রতিষ্ঠানটির নাম ছিল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ […]

```

আমাদের মধুপুর ২৪