```
জাফর আহমেদ ও কাজী জাকেরুল মওলা বিনা প্রতিদ্বন্দিতায় টাংগাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

জাফর আহমেদ ও কাজী জাকেরুল মওলা বিনা প্রতিদ্বন্দিতায় টাংগাইল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরি পরিষদ ২০২৫ সালের নির্বাচনে জাফর আহমেদ (সম্পাদক মজলুমের কণ্ঠ, যুগান্তর, বিজনেস স্ট্যান্ডার্ড ও বৈশাখী টিভি) সভাপতি ও কাজী জাকেরুল মওলা (সাপ্তাহিক প্রযুক্তি) সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছে। অন্যান্য নির্বাচিতরা হচ্ছেন, সহ-সভাপতি মো. নাসির উদ্দিন (বাংলাদেশ প্রতিদিন ও এটিএন বাংলা) ও সাহাব উদ্দিন মানিক (সম্পাদক আজকের টেলিগ্রাম ও ফিনানসিয়াল এক্সপ্রেস), যুগ্ম […]

টাংগাইলে কাদের সিদ্দিকে প্রতিহতের ঘোষনা বিএনপি নেতাকর্মীদের

টাংগাইলে কাদের সিদ্দিকে প্রতিহতের ঘোষনা বিএনপি নেতাকর্মীদের

নিজস্ব প্রতিনিধিঃ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে শেখ হাসিনার প্রেতাত্মা আখ্যায়িত করে প্রতিহতের ঘোষণা দিয়েছে টাঙ্গাইল বিএনপির নেতাকর্মীরা। এসময় কাদের সিদ্দিকীর বিরুদ্ধে নানা স্লোগান দেন তারা। এ ঘটনাকে  কেন্দ্র করে স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। শনিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে […]

স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই

স্বৈরাচার বিদায় হলেও ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই

নিজস্ব প্রতিনিধিঃ বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচারের বিদায় হয়েছে। ফ্যাসিবাদের চক্রান্ত এখনও থেমে নেই। কিন্তু ফ্যাসিবাদের প্রেতত্মারা এখনো দেশে বিরাজমান। কাজেই তারা সুযোগ খুঁজছে, আমাদের মাঝখান থেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করবে। এ জন্য আমাদের সকলকে আরও সতর্ক থাকতে হবে। গত শুক্রবার দুপুরে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে টাঙ্গাইল পৌরসভার প্রাক্তন […]

টাংগাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি

টাংগাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি

নিজস্ব প্রতিনিধিঃ ‘সম্পীতির ঐকতানে গাহি সাম্যের গান’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সব ধর্মাবলম্বীদের নিয়ে সম্প্রীতি র‌্যালি আলোচনা সভা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে জেলা পুলিশের আয়োজনে হেলিপ্যাড চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. […]

টাংগাইলে বাজার ব্যবস্থা তদারকি করছে পুলিশ প্রশাসন

টাংগাইলে বাজার ব্যবস্থা তদারকি করছে পুলিশ প্রশাসন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে বাজারে নিরাপত্তা ব্যবস্থা তদারকিসহ সার্বক বিষয়ে খোঁজ নিয়েছে পুলিশ প্রশাসন। বুধবার (৪ ডিসেম্বর) সকালে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নেতৃত্বে শহরের পাক বাজার পরিদর্শন করে পুলিশ প্রশাসন। এ সময় পুলিশ সুপার (এসপি) বাজারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর দেন। একই সঙ্গে নিত্যপণ্যের দামের বিষয়েও জানতে চান তিনি। সে সঙ্গে বাজারে চাঁদাবাজি হয় কিনা […]

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে টাংগাইলে মশাল মিছিল

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে টাংগাইলে মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধিঃ ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) টাঙ্গাইলে মশাল মিছিল হয়েছে। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে শহরের শহীদ মিনার চত্বর থেকে মশাল মিছিলটি বের হয়। এটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি মনিরুল ইসলাম, আল আমিন, ফাতেমা রহমান বিথি, […]

টাংগাইলে সরকারের খাদ্য কর্মসূচির চাল ‘কালোবাজারে বিক্রি’র অভিযোগ

টাংগাইলে সরকারের খাদ্য কর্মসূচির চাল ‘কালোবাজারে বিক্রি’র অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে খাদ্য কর্মকর্তা ও ডিলারদের একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সরকারের খাদ্য কর্মসূচির চাল ‘কালোবাজারে বিক্রি’ করে আসছে অভিযোগ উঠেছে। এতে কার্ডধারী খাদ্যবান্ধব কর্মসূচির গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন উপকারভোগীরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের পাতুলীপাড়া এলাকার আরিফ হোসেন নামে এক ডিলার কালোবাজারের মাধ্যমে ২৬ বস্তা চাল বিক্রি […]

টাংগাইলে ভুল চিকিৎসার কারনে ৫ গরুর মৃত্যু,খামারীর ক্ষতিপূরন দাবি

টাংগাইলে ভুল চিকিৎসার কারনে ৫ গরুর মৃত্যু,খামারীর ক্ষতিপূরন দাবি

নিজস্ব প্রতিনিধিঃ উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে এআই টেকনিশিয়ানের (কৃত্রিম প্রজনন) প্রশিক্ষণ নিয়েছিলেন টাঙ্গাইল সদর উপজেলার পাছ বেথইর গ্রামের এম এ সামাদ মোল্লা। পরবর্তী তিনি পশু চিকিৎসক সেজে বিভিন্ন এলাকায় খামারিদের গরুর চিকিৎসা শুরু করেন। তার বিরুদ্ধে ভুল চিকিৎসা দেওয়ার অভিযোগ রয়েছে। সম্প্রতি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চিনামুড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের খামারে ৭টি গরুর ক্ষুরা রোগ […]

টাংগাইলে ১ কিলোমিটার রাস্তার জন্য ১০ গ্রামের মানুষের দূর্ভোগ

টাংগাইলে ১ কিলোমিটার রাস্তার জন্য ১০ গ্রামের মানুষের দূর্ভোগ

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা-চৌধুরী মালঞ্চ সড়কটি দিয়ে ১০টি গ্রামের প্রায় ২৫০০ মানুষ প্রতিদিন চলাচল করে। মাত্র এক কিলোমিটারের রাস্তার বেশিরভাগই খানা-খন্দে ভরা। সামান্য বর্ষায়ই এ রাস্তাটি পানিতে তলিয়ে যেতে দেখা যায় এবং চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে। সাম্প্রতিককালের বর্ষায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হলেও আর সংস্কার হয়নি। সম্প্রতি পরিদর্শনকালে দেখা যায়, অনেক […]

টাংগাইলে পরিবেশ আইনের তোয়াক্কা না করে গড়ে উঠছে ৪১১টি চালকল

টাংগাইলে পরিবেশ আইনের তোয়াক্কা না করে গড়ে উঠছে ৪১১টি চালকল

নিজস্ব প্রতিনিধিঃ পরিবেশ আইনের তোয়াক্কা না করে টাঙ্গাইলের ফসলি জমিতে গড়ে উঠছে ছোট-বড় ৪১১টি চালকল। এরমধ্যে ৩৪৮টির নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। সরকারের সিদ্ধান্ত উপেক্ষা করে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগও দেওয়া হচ্ছে এসব চালকলগুলোতে। ফলে এসব (মেজর/অটো/সেমি অটো রাইস মিল) চালকলের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলি জমি, দূষিত হচ্ছে নদীনালা আর খালবিল। স্থানীয়রা জানান, খাদ্য অধিদপ্তরের লাইসেন্স ব্যতীত […]

```

আমাদের মধুপুর ২৪