```
উদ্বোধনের প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি টাংগাইল মেডিকেল কলেজে

উদ্বোধনের প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি টাংগাইল মেডিকেল কলেজে

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল উদ্বোধনের প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি। এতে তীব্র জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। আধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও লোকবল না থাকায় অনেক ক্ষেত্রে সেগুলো ব্যবহার করা যাচ্ছে না। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে জেলার প্রায় ৪০ লাখ মানুষকে। স্থানীয় বাসিন্দা ও চিকিৎসা নিতে আসা রোগীরা দ্রুত পূর্ণাঙ্গ […]

টাংগাইলে চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণ করা হবে-টুকু

টাংগাইলে চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণ করা হবে-টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, টাঙ্গাইলের চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। পশ্চিম টাঙ্গাইলের যমুনা নদী তীরবর্তী বেশ কয়েকটি ইউনিয়নের মানুষ দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় অবহেলিত। তাদের জন্য হাসপাতাল নির্মাণ করা হবে। মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা […]

মাভিপ্রবির ছাত্র মোশারফ হত্যার বিচার ১১ বছরেও পায়নি পরিবার

মাভিপ্রবির ছাত্র মোশারফ হত্যার বিচার ১১ বছরেও পায়নি পরিবার

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাপ্রবি) ছাত্র এএসকে মোশাররফ হত্যার ১১ বছরেও বিচার পায়নি পরিবার। প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হলেও বিচার হয়নি। দীর্ঘদিনেও ছেলে হত্যার বিচার না পেয়ে হাতাশায় ভুগছেন বাবা-মা, পরিবার। সরকার পতনের পর তড়িঘড়ি করে মামলার রায় প্রকাশ। আদরের ছেলে হত্যাকারীদের কোনো শাস্তি না হওয়ায় আক্ষেপ করছেন বৃদ্ধ বাবা। […]

টাংগাইলে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ

টাংগাইলে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘আমরা কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চাই। বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।’ মঙ্গলবার (১২ মে) বিকেলে টাঙ্গাইল জেলা পরিষদের হলরুমে বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা […]

টাংগাইলে আন্তর্জাতিক নার্স দিবসের র‍্যালি

টাংগাইলে আন্তর্জাতিক নার্স দিবসের র‍্যালি

‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ- জীবন রক্ষায় প্রয়োজন, নার্সদের ক্ষমতায়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আয়োজনে এই আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়। পরে বর্নাঢ্য একটি শোভাযাত্রা ও  র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। […]

টাংগাইলে ট্রাক উল্টে অটোচালক নিহত

টাংগাইলে ট্রাক উল্টে অটোচালক নিহত

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক উল্টে নিমাই ঘোষ (৫০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে মহাসড়কের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিমাই ঘোষ সদর উপজেলার শিবপুর গ্রামের কানাই ঘোষের ছেলে। পুলিশ ও স্থানীয়রা বলেন, মহাসড়কের উত্তরবঙ্গমুখী সার্ভিস লেনে দ্রুতগতিতে একটি ট্রাক চলছিল। এ সময় উল্টো পথে একটি অটোরিকশা সামনে চলে এলে […]

গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না

গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না

এনসিপির যুগ্ম-আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান সারোয়ার তুষার বলেছেন, গণভোটের রায় সরকারকে মেনে নিতেই হবে, এ বিষয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। সরকার চাইলেও এটি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। শনিবার (৯ মে) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ক সেমিনারে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সারোয়ার তুষার বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অতীতেও আন্দোলন […]

টাংগাইলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা

টাংগাইলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে রেড ক্রিসেন্টের আর্থিক সহায়তা

টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। শনিবার সকালে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মাঝে চেক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে নতুন ঘর নির্মাণের জন্য ৬৫ হাজার টাকা, গরু কেনার জন্য ৪৫ হাজার টাকা এবং টয়লেট নির্মাণের জন্য ২১ হাজার টাকা করে সহায়তা দেওয়া […]

টাংগাইলে ২৪ ঘণ্টায় ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে

টাংগাইলে ২৪ ঘণ্টায় ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে

টাঙ্গাইলে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। বুধবার (৬ মে) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে ২৭ জন শিশু হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত জেলায় মোট ৯৩৭ জন শিশু হামে আক্রান্ত হলো। হামে আক্রান্ত নিয়ে এখন পর্যন্ত ৬ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে জেলা […]

টাংগাইলে মেলার স্টলের দড়ি ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় , তীব্র সমালোচনা

টাংগাইলে মেলার স্টলের দড়ি ৭ বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় , তীব্র সমালোচনা

টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে  মহান মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ঠর প্রতি চরম অবমাননার অভিযোগ উঠেছে। উদ্যানটিতে আয়োজিত বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) মেলার স্টল নির্মাণের জন্য ভাস্কর্যের গলায় দড়ি বেঁধে কাঠ টাঙানোর ছবি রোববার (৩ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক […]

```

আমাদের মধুপুর ২৪