টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল মিলস (এটিএম লুঙ্গি) কারখানায় আগুন
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে আলাউদ্দিন টেক্সটাইল মিলস (এটিএম লুঙ্গি) কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি করাখানা কর্তৃপক্ষ। গতকাল রোববার (১০ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় অবস্থিত এ কারখানায় আগুন লাগে। কারখানার শ্রমিকরা জানান, দুপুর ১টার দিকে কারখানার সুতার গোডাউন থেকে আগুনের শিখা দেখা যায়। পরে তা পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। […]

