গোপালপুরে প্রতিপক্ষের হামালায় সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় হত্যা, চাঁদাবাজিসহ প্রায় দেড় ডজন মামলার আসামি চাকমা জাহাঙ্গীর নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) ভোর রাতে ‍উপজেলার নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের হামলায় তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। মূলত মাদক, বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগবাটোয়ারার দ্বন্দ্বে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। […]