```
ভূঞাপুরে ৫ বছরে একদিনও খেলাধুলা হয়নি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে

ভূঞাপুরে ৫ বছরে একদিনও খেলাধুলা হয়নি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হলেও প্রায় ৫ বছরের মধ্যে একদিনও খেলাধুলা হয়নি। তবে, এই স্টেডিয়ামে সপ্তাহে প্রতি শনিবার গরু-ছাগলসহ বিভিন্ন আসবাবপত্র কেনা-বেচার হাট বসানো হয়। ফলে সবধরণের খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার তরুণ ও যুবসমাজ। জরাজীর্ণ এই মাঠটিতে খেলাধুলার উপযোগি করতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অভিযোগ […]

ধনবাড়ীতে ৭৭ বছর বয়সী ইউপি চেয়ারম্যান বিয়ে করলেন ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে

ধনবাড়ীতে ৭৭ বছর বয়সী ইউপি চেয়ারম্যান বিয়ে করলেন ৯ম শ্রেণী পড়ুয়া কিশোরীকে

নিজস্ব প্রতিনিধিঃ স্কুলছাত্রীর পরিবারকে ফাঁদে ফেলে কিশোরীকে বিয়ে করেছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান। তিনি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী (৭৭)। তিনি মুশুদ্দি ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি। কিশোরীর দরিদ্র পরিবার অভিযুক্ত চেয়ারম্যানের বিচার চেয়ে ধনবাড়ী থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এমন অভিযোগটি দায়ের করেও বিপাকে পড়েছে কিশোরীর পরিবার। […]

মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-চিকিৎসা ব্যবস্থা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারাই আমার প্রথম লক্ষ্য

মির্জাপুর কুমুদিনি কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী-চিকিৎসা ব্যবস্থা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারাই আমার প্রথম লক্ষ্য

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, ‘চিকিৎসা ব্যবস্থা সারা বাংলাদেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দিতে পারাই আমার প্রথম লক্ষ্য। আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স বা জেলা হাসপাতালগুলোকে স্বাবলম্বী করে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাং (চট্টগ্রাম) শহরে ভিড় করবে না।  স্বাস্থ্য খাতের দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।’ সোমবার (২৬ ফেব্রুয়ারি) […]

গোপালপুরের শিক্ষক মরিয়ম খাতুন শিক্ষা মন্ত্রণালয়ের অডিট পার্টির কাছে অসহায়

গোপালপুরের শিক্ষক মরিয়ম খাতুন শিক্ষা মন্ত্রণালয়ের অডিট পার্টির কাছে অসহায়

জয়নাল আবেদীনঃ মরিয়ম খাতুন গোপালপুর উপজেলার চাতুটিয়া এ এম মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক। ২০০২ সালে তিনি এমপিওভুক্ত হন। তার ইনডেস্ক নম্বর ৪৮৮১০২। মেধাবী শিক্ষক হিসেবে তার যথেষ্ট পরিচিতিও রয়েছে। কিন্তু শিক্ষা অধিদপ্তরের একটি বিতর্কিত নিরীক্ষা প্রতিবেদনের কারণে জাল সনদের বানোয়াট অভিযোগে টানা ৭ বছর ধরে তিনি চরম হয়রানির শিকার হচ্ছেন। সম্প্রতি […]

যুব ও ক্রিড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা

যুব ও ক্রিড়া মন্ত্রী আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ে সদ্য দায়িত্বপ্রাপ্ত যুব ও ক্রিড়া মন্ত্রী কিশোরগঞ্জ-৬ ভৈরব-কুলিয়ারচর আসন থেকে টানা ৪ বারের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ ঘটিকায় কুলিয়ারচর থানার মাঠে জমকালো আয়োজনে এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। […]

ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ অন্তত ২০ জন আহত

ভৈরবে জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষ অন্তত ২০ জন আহত

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার রাতে একই ঘটনায় সংঘর্ষ সূত্রপাত হয়। খবর পেয়ে ভৈরব থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আহতদের মধ্যে ভবানীপুরের উসমান মিয়া, সাব্বির মিয়া, মাফুজ মিয়া, মুমেন মিয়া, রাজু মিয়া, সুজন মিয়া, সাগর মিয়া, পারভেজ মিয়া, […]

ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার অদূরে সাভারের সিন্দুরিয়ার ইডেন গার্ডেন রিসোর্টে একখন্ড সখিপুর নিয়ে ঢাকাস্থ সখিপুর উপজেলা সমিতির বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৩ফেব্রয়ারি)ঢাকাস্থ সখিপুর সমিতির দিনব্যাপী জমজমাট আয়োজনে সখিপুরের গুণীজনদের পদচারণায় মুখর ছিল মিলনমেলা। ঢাকাস্থ সখীপুরের মিলনমেলার বর্ণাঢ্য আয়োজনে আলোকিত গুণী ব্যক্তিত্ব টাঙ্গাইল-১৩৭(বাসাইল-সখিপুর-৮) সাংসদ অনুপম শাজাহান জয় এমপি, সখিপুরের কৃতিসন্তান নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর […]

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ১০ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মোহাম্মদপুর থানার তাজমহল রোড, জেনেভা ক্যাম্প, বসিলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম। ডিবি বলছে, গ্রেফতাররা ভাগ হয়ে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ করতো। শুধু কিশোর গ্যাং নয় তাদের বড় ভাইদেরও আইনের আওতায় আনা হবে। গ্রেফতাররা হলেন- […]

ঢাবি ছাত্রলীগের কমিটিতে টাঙ্গাইলের আপন দুই ভাই

ঢাবি ছাত্রলীগের কমিটিতে টাঙ্গাইলের আপন দুই ভাই

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২২ সালের ২০ ডিসেম্বর আংশিক কমিটি ঘোষণার দীর্ঘ ১৪ মাস পর পূর্ণাঙ্গ কমিটি পেল ঢাবি ছাত্রলীগ।আর পূর্ণাঙ্গ এ কমিটিতে নিজেদের দক্ষতা মেধা ও মনন কাজে লাগিয়ে নেতৃত্বে এসেছেন টাঙ্গাইলের সহদোর দুই ভাই। সোমবার(১৯ ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ […]

মির্জাপুরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বংশাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন

মির্জাপুরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বংশাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বংশাই নদীতে ড্রেজার বসিয়ে প্রকাশ্যেই চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মিয়া ও তার অনুসারীরা এসব বালু উত্তোলন করছে বলে অভিযোগ উঠেছে। দিন-রাত বালু উত্তোলনের ফলে এলাকার পাকা রাস্তা, ব্রিজ কালভার্টসহ ফসলি জমির ব্যাপক ক্ষতি হচ্ছে। […]

```

আমাদের মধুপুর ২৪