প্রতিমন্ত্রীর এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে

এতিমখানার সারে ৩ হাজার শিক্ষার্থীকে খাওয়ালেন প্রতিমন্ত্রী

শুক্রবার (৭ আগষ্ট)  দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার ধুলেরচর, বেবিস্ট্যান্ড, বাজিতপুর এবং তারুটিয়া গ্রামের চারটি মাদরাসা ও এতিমখানার সারে ৩ হাজার শিক্ষার্থীকে নিয়ে এই খাবারের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে এসে ঘারিন্দা ইউনিয়নের তারুটিয়া গ্রামের জামিয়া আল-হেরা মসজিদে জুমার নামাজ আদায় করেন।

নামাজের আগে তিনি বলেন, ইসলামের বিধান অনুযায়ী খতনা উপলক্ষে অতিরিক্ত জাঁকজমক এড়াতেই তিনি এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মুখে খাবার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জুমার নামাজ শেষে প্রতিমন্ত্রী নিজেই মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীদের জন্য গরুর মাংস, ডাল ও দই পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, প্রশাসনের কর্মকর্তা, মসজিদের ইমাম এবং শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এই উদ্যোগ এলাকায় প্রশংসা কুড়িয়েছে।