মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে। ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাদের নিয়েও কাজ করে। তাদের বিষয়েও আমরা খুব আন্তরিক।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের জন্য প্রয়াত আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন, সংগ্রাম করেছি। অনেক ত্যাগ ও রক্ত দিয়েছি। বিএনপি ১৮ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে।
২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা সফলভাবে পরিচালনা করতে পারব। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আগামী দিনে কিভাবে সুষ্ঠু ও সফলভাবে চালিত হবে, সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি। প্রতিটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গণতান্ত্রিকভাবেই হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময়সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

