ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জনের মৃত্যু

ঘাটাইলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জনের মৃত্যু

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাইফুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মোমিনপুর এলাকায় আঠারোচূড়া বিলে এ ঘটনা ঘটে।

আরো পড়ুনঃ ঘাটাইলে গৃহবধুকে পিটিয়ে হত্যা স্বামী আটক

সাইফুল ইসলাম পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা।

স্থানীয় ইউপি সদস্য রওশনারা বেগম জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সীমান্তবর্তী ফুলবাড়িয়া উপজেলা থেকে পাঁচ/সাতজন যুবক বরশি দিয়ে আঠারোচূড়া বিলে মাছ ধরতে আসেন।

বিকেলে বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। পরে নিহতের পরিবার এসে লাশ নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে বলে আমরা পেয়েছি।