আমাদের দেশ ভালো নেই। জাতির প্রয়োজনে সরকার চাইলে যেকোনো সময় বিরোধী দল সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বিরোধী দলীয় নেতা বলেন, দেশ শুধু সরকারের নয়, বিরোধী দলও দায়িত্বহীন নয়। সরকার ও বিরোধী দল উভয়েরই দেশের প্রতি দায়িত্ব রয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়তে হবে।
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে-সুলতান সালাউদ্দিন টুকু
জামায়াত আমির বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় দেশে-বিদেশে দক্ষ টেকনিক্যাল টিম রয়েছে। জাতির স্বার্থে এসব বিশেষজ্ঞকে সরকারের সঙ্গে যুক্ত করার প্রস্তাব দেওয়া হলেও সরকার থেকে এখনো সাড়া পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী তাদের একটি টিম গঠন করে প্রস্তাব উপস্থাপনের কথা বলেছেন।
ডা. শফিকুর রহমান বলেন, ছয় দফা জনদাবি নিয়ে তারা দ্বিতীয়বারের মতো রাজপথে নেমেছেন। তবে আন্দোলনের নামে ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা দেশের ক্ষতি করতে চান না তারা।
জনগণের জন্য আন্দোলন করে জনগণের ক্ষতি করতে চান না উল্লেখ করে তিনি বলেন, একসময় সরকার জনগণের দাবি বিবেচনা করে তা মেনে নিতে বাধ্য হবে।

