জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা gstadmisson.ac.bd-এ লগইন করে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া ভর্তিসংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
মঙ্গলবার বিকেলে ৩টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে সভা হয়। পরে ফলাফল ঘোষণার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

