৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চাওয়ায় এক গৃহিণীকে মারধরের অভিযোগ উঠেছে। গত ১৮ এপ্রিল টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই নারী বলেন, গত ১৮ এপ্রিল বিকালে বড় বাসালিয়া আমার বাড়ির যাওয়ার রাস্তা নিয়ে প্রতিবেশীদের সাথে কথা-কাটাকাটি হয়। পথে আমার বড় ভাইকে বিষয়টি জানালে তিনি ৯৯৯-এ কল করে পুলিশের কাছে সহযোগিতা চান।
টাঙ্গাইল সদর থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর ছেলে ফেরদৌস রহমান। তিনি বলেন, আমার মায়ের উপর যে হামলা হয়েছে তার উপযুক্ত বিচার চাই। সরোয়ার পুলিশে চাকরি করেন। ৯৯৯ সহযোগিতা চাওয়ায় কিভাবে হামলা করে তা আমার বোধগম্য নয়।
অভিযোগের তদন্ত কর্মকর্তা টাঙ্গাইল সদর মডেল থানার এএসআই রিনা খান বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে মামলা হবে।
অভিযুক্ত সরোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

