টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবের ত্রি-বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে অমল ব্যানার্জি সভাপতি এবং আকিবুর রহমান ইকবাল সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নতুন কমিটি ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত তাদের দায়িত্ব পালন করবে।
কার্যকরী কমিটিতে রয়েছেন সহসভাপতি রকিব উদ্দিন বাবুল ও রফিকুল ইসলাম রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম অটল ও ইঞ্জিনিয়ার জাকির হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শফিকুল ইসলাম, কোষাধক্ষ নির্মল কর্মকার, ক্রীড়া সম্পাদক আবু জাহিদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আনিসুর রহমান দুলাল এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিলীপ কুমার সরকার রঞ্জিত।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এ ছাড়া ক্লাবের সাবেক সভাপতি মির্জা মাসুদ রুবল এবং সাবেক সাধারণ সম্পাদক কাজী শামসুল রহমানসহ অন্য সদস্যরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে ঐতিহ্যবাহী শতাব্দী ক্লাবটি বাংলা ১৪০০ সালে প্রতিষ্ঠিত হয়।

