টাঙ্গাইলে মইজুদ্দিন (৪৬) হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার দুপুরে সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও র্যাব-৩, সিপিসি-১, শাহজাহানপুর ঢাকা, ক্যাম্পের যৌথ অভিযানে ঢাকার খিলগাঁও নন্দীপাড়া থেকে গ্রেপ্তার করা হয়।
আসামি রবিউল ইসলাম সদর উপজেলার চরপাতুলি গ্রামের মন্টু মিয়ার ছেলে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) র্যাবের টাঙ্গাইল ক্যাম্প থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নিহত মইজুদ্দিন একজন অটোচালক। এজাহারনামীয় অভিযুক্তরা ও ভিকটিম একই এলাকার বাসিন্দা। ভিকটিম প্রতিদিনের মতো অটো নিয়ে গত বছরের ১৫ এপ্রিল রাতে টাঙ্গাইল সদরের ভাল্লুককান্দিতে যাত্রী তোলা নিয়ে রবিউলের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অভিযুক্তরা ভিকটিমকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি দিয়ে গুরুতর জখম করে।
র্যাব কমান্ডার মেজর কাওসার বাঁধন জানান, গ্রেপ্তার আসামি রবিউলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

