দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের সন্তোষ-টাঙ্গাইল সড়কের বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীসহ স্থানীয় সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খাল ও জমে থাকা পানির কারণে প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। কিছুদিন আগে এ সড়কে একটি বড় দুর্ঘটনা ঘটে, যাতে একাধিক ব্যক্তি আহত হন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে সড়কটি এখন প্রায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শামীম উসমান বলেন, ‘কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত রাস্তাটির অবস্থা অত্যন্ত খারাপ। এই রাস্তায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটে।
এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল সম্প্রতি সওজ এবং এলজিইডি কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে। যেখানে দ্রুত কাগমারী থেকে সন্তোষ পর্যন্ত সড়কটির সংস্কার কার্যক্রম শুরুর দাবি জানানো হয়।

