ধনবাড়ীতে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

ধনবাড়ীতে মাদক ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বামী-স্ত্রী ও মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ। শুক্রবার বিকাল ও রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তাদেরকে পৃথক স্থান থেকে ৩ গ্রাম হেরোইন ও ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ। ধনবাড়ী থানার অফিসার ইনচজার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ধনবাড়ী পৌরসভার কালিপুর মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরের বাড়ির সামনে থেকে থানার এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক ব্যবসায়ী আলিফ সরকার (২৭) ও সুজন মিয়া (৪২)কে ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

আরো পড়ুনঃ ধনবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার কোন রাস্তা নেই দুর্ভোগে শিক্ষার্থীরা

এ ছাড়াও ওইদিন রাতে ধনবাড়ী পৌরসভার কিসামত ধনবাড়ী (ধোপাবাড়ী) নাসিমা বেগম ওরফে নাসু’র বাড়ি থেকে নারী মাদক ব্যবসায়ী সামিয়া আক্তার শর্মি (২৫) ও তার স্বামী মাদক ব্যবসায়ী তানজিল (২৯)কে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তারা দু’জনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলিফ সরকার ধোপাখালী ইউনিয়নের খোরশেদ আলম সরকারের ছেলে ও সুজন মিয়া একই ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের আ. সামাদের ছেলে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করে শনিবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সেইসঙ্গে ধনবাড়ী থানা এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।