টাংগাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মতবিনিময় ও মিলন মেলা

টাংগাইল জেলা টেলিভিশন সাংবাদিকদের মতবিনিময় ও মিলন মেলা

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আজকের অনুষ্ঠানটি অসাধারণ। আগামী দিনে সবাই মিলে টাঙ্গাইলকে কীভাবে সুন্দর করা যায়, সে বিষয়ে আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের পেশা অত্যন্ত সম্মানিত এবং দায়িত্বশীল পেশা। দায়িত্বশীলতার সঙ্গে আপনারা আপনাদের জায়গা থেকে কাজ করবেন। সঠিক সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে দেশ ও জাতি গঠনের কাজে আপনারা সহযোগিতা করবেন।

আরো পড়ুনঃ টাংগাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

শনিবার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি অডিটোরিয়ামে জেলা টেলিভিশন সাংবাদিকদের মিলন মেলা ও মতবিনিময় সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ, সাংবাদিক মুসলিম উদ্দিন আহমেদ, কাজী তাজ উদ্দিন রিপন, একরামুল হক খান তুহিন, কাদির তালুকদার, সোহেল তালুকদার, কামাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শামিম আল মামুন।

এছাড়াও বিভিন্ন টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি এবং উপজেলা প্রতিনিধিরা বক্তব্য রাখেন।