নিজস্ব প্রতিনিধিঃ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, ‘শেখ হাসিনা কিন্তু ৩০০ আসন নিয়েও ক্ষমতায় টিকতে পারেননি। তার কারণ তিনি চাঁদাবাজি করতেন। যারা গণ-অভ্যুত্থানের পরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছেন, তারা সাবধান হয়ে যান। এক চাঁদাবাজকে দূর করেছি বলে ভাববেন না, আপনাদের সুযোগ দেব।
রিকশাচালকরা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তাদের কাছ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে গণ অধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দেবে।
টাঙ্গাইল জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি সৈয়দ প্লাবন আহমেদ, সাবেক ছাত্রীবিষয়ক সম্পাদক রোকেয়া জাবেদ মায়া, টাঙ্গাইল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ। এ সময় কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

