টাঙ্গাইলের বাসাইলে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে নিহাদ (২১) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ বাসাইলে ১০টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রবিবার সকালে বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। এ সময় স্থানীয় সালাউদ্দিনের মুদি দোকান অতিক্রম করার পরে অপর দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে ওই ছাত্রীদের উত্ত্যক্ত ও শরীরে স্পর্শের চেষ্টা করে নিহাদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ বলেন, নারী ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

