নিজস্ব প্রতিনিধিঃ একমাত্র ছেলে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ বিন সিয়ামের বিয়ে স্মরণীয় করে রাখতে হেলিকপ্টারে বউ নিয়ে আসলেন বাবা-মা। সিয়াম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে আব্দুল্লাহ বিন সিয়াম হেলিকপ্টারে নববধূকে নিয়ে বাড়ি ফিরেছেন। বিকেল সাড়ে ৫টায় বংশাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে হেলিকপ্টার থেকে নামেন তারা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর আসিফ অনিক সাংবাদিকদের জানান, একমাত্র ছেলে সিয়ামের বিয়ে স্মরণীয় করে রাখতে পরিবারের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছিল।
লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি বলেন, ‘হেলিকপ্টারে বরযাত্রী আসা আমাদের এলাকায় এবারই প্রথম। বিয়ের অনুষ্ঠানটি এলাকায় আলোচনার খোরাক হয়েছে।

