মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীর ফয়সাল হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৮৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীর টুনি মগড়া গ্রামের কিশোর ফয়সাল আহাম্মেদ হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। গ্রেফতারকৃতরা হলেন, একই গ্রামের রশিদুল ইসলামের ছেলে মো. সজিব (১৯) ও আব্দুল আলীমের ছেলে আব্দুল মালেক (২০)। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্লু-লেস, লোহমর্ষক ও চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে জেলা গোয়েন্দা পুলিশ ও কালিহাতী থানা পুলিশের প্রচেষ্টায় সজিবকে গত সোমবার সকালে টাঙ্গাইল পৌর শহরের থানাপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। সজীবের দেয়া তথ্যের ভিত্তিতে আব্দুল মালেককে কালিহাতীর টুনি মগড়া এলাকা থেকে একই দিন সকাল সাড়ে ১১টায় গ্রেফতার করা হয়।

পরবর্তীতে আসামীদের দেয়া তথ্যে একইদিন বিকাল সাড়ে ৪টায় কালিহাতীর ধলাটাঙ্গরের কালিবাড়ী খেয়াঘাট লৌহজং নদী থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও নিহতের ব্যবহৃত মোবাইল ফোনটি স্থানীয় ডুবুরি ও লোকজনের সহায়তায় উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ দাবি করেছেন গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়ে নিজেদের দোষ স্বীকার করেছেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর সকালে ধলাটাঙ্গর দক্ষিনপাড়া কালিবাড়ী মন্দিরের পাশে ইউক্যালিপ্টাস গাছের বাগানে শরীরে বিভিন্ন স্থানে ৪০টি উপুর্যপুরি রক্তাক্ত জখম অবস্থায় নিহত ফয়সাল আহাম্মেদের (১৮) লাশ পাওয়া যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102