মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১৯ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার শোলাকুড়ীতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক কমিটির ব্যানারে শোলাকুড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তায় এ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন,বন বিভাগ ও সরকার শালবন রক্ষার নামে যে কর্মসূচি গ্রহণ করেছে তা আদৌকি বন রক্ষায় সুফল বয়ে আনবে? বরং এ কর্মসূচির নামে সরকারের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে। সামাজিক বনায়নের নামে কোন বন হতে পারে না। বন কখনো সামাজিক হয় না। এটা বন ধ্বংসের আরো কঠিন চক্রান্ত। অনতি বিলম্বে বন ধ্বংস বন্ধ না করলে পরে আরো কঠিন কর্মসূচির মাধ্যমে বনভক্ষকদের মুখোশ প্রকাশ্যে উন্মুক্ত করা হবে।

এ সময় বক্তব্য রাখেন মানববন্ধন কর্মসূচির সমন্বয়ক সাংবাদিক হসানাত জোবায়ের,পরিবেশকর্মী ও লেখক রাতুল মুন্সি, শোলাকুড়ী ডিগ্রি কলেজের শিক্ষক বকুল হোসেন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকাদ্দেস আলী,সহকারী প্রধান শিক্ষক সোহেল আরমান,অবসরপ্রাপ্ত শিক্ষক শামসুল হক প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাতুল মুন্সি।

এতে এলাকার সাধারণ জনগণ,স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী,সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102