মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট

মধুপুরে বিদ্যুতের মিটার চুরির হিড়িক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আশঙ্কাজনক হারে অভিনব কায়দায় বিদ্যুতের মিটার চুরির হিড়িক পড়েছে। এতে করে দিশেহারা হয়ে পড়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সুবিধাভোগীরা।
মিটার চুরি করে সেখানে রেখে যাওয়া চিরকুটে লিখা বিকাশ নম্বরের মাধ্যমে টাকা নিয়ে মিটার পুনরায় ফেরত দিচ্ছে এক শ্রেণির চোরের শক্তিশালী সিন্ডিকেট।
বিভিন্ন সূত্রে জানা গেছে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকটি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। আর প্রতিটি মিটার চুরির পর ঘটনাস্থলে বিকাশ নম্বর লিখা কাগজের একটি চিরকুট রাখা হয়।
পরে ওই বিকাশ নম্বরে যোগাযোগ করে চোর সিন্ডিকেটের সদস্যরা ৫ থেকে ১০হাজার টাকার বিনিময়ে আবার ওই মিটার ফেরত দিচ্ছে। চুরি যাওয়া প্রতিটি মিটারের দাম ১৪ থেকে ১৮হাজার টাকা।
বিশেষ করে ৩ফেজের শিল্প/সেচের মিটারগুলো বেশি চুরি হচ্ছে। গত শুক্রবার ১২ জানুয়ারী মধ্য রাতে উপজেলা রোডে শহীদস্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গেটের পশ্চিম পার্শে শিল্পকলা ফার্ম থেকে একটি মিটার চুরি হয়। মিটার চুরির পর উক্ত স্হানে কাগজের চিরকুটে একটি মোবাইল নম্বর রেখে যায় চোরেরা।
চুরির ২ দিন পর বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে চোরদের ভাষ্যমতে সেই মিটার মালাউড়ি মোড়ের কলাবাগান থেকে ভুক্ত ভোগী শাহজাহান আলী উদ্ধার করে আনেন এবং আজ দুপুরে উক্ত স্হানে মিটারটি স্হাপন করেন ভুক্ত ভোগী শাহজাহান আলী বলেন দুই দিন আমাদের প্রতিষ্ঠানের মিটার না থাকায় আমাদের ব্যাবসার ক্ষতি হয়েছে বলেও জানান।
এতে করে মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। কখন যে কার মিটার চুরি হয়ে যায় এই আতঙ্কে রয়েছে পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102