মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি

কালিহাতীতে পারিবারিক কলহের জেরে দাদাকে পিটিয়ে হত্যা করেছে নাতী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৪০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে পারিবারিক কলহের জেরে দাদা আব্দুল মান্নানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে নাতির বিরুদ্ধে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাতি রাব্বী ও তার মা পলাতক।

নিহত আব্দুল মান্নান উপজেলার বাংড়া ইউনিয়নের আউলটিয়া গ্রামের মৃত ময়নুদ্দিনের ছেলে। অভিযুক্ত রাব্বীর বাবা হায়দার আলী প্রবাসী।

আব্দুল মান্নানের ছেলে হাফিজ ও স্থানীয় লোকজন জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আব্দুল মান্নানের সঙ্গে রাব্বী ও তার মায়ের ঝগড়া হয়। এরই এক পর্যায়ে দাদা আব্দুল মান্নান ও দাদি হাওয়া বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন রাব্বী।

পরে পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুল মান্নান ও হাওয়া বেগমকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আব্দুল মান্নানকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।

ঢাকায় নেওয়ার পথে আব্দুল মান্নান মারা যান। খবর পেয়ে পুলিশ বুধবার (১৭ জানুয়ারি) নিহতের লাশ উদ্ধার করে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যাকারীকে গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102